editor
প্রকাশিত: 8:07 PM, February 2, 2023
ডিএসএ ডেস্ক :: ২০২২ সালটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে আর্জেন্টিনার জন্য। ফুটবল জাদুকর লিওনেল মেসির জাদুকরী পায়ে ভর করে তিন যুগের অপেক্ষার পর বিশ্বকাপের সোনালি ট্রফির আক্ষেপ ঘুচেছে আলবিসেলেস্তেদের। আকাশী-সাদাদের উৎসবের রেণু মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে ছড়িয়ে গেছে সারা বিশ্বে।
এদিকে, গেল ডিসেম্বরে বিশ্বকাপ জয়ের পর বিশ্বজয়ীরা আবারও মাঠে নামছেন। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে আকাশী-সাদা জার্সিতে দেখা যাবে মেসি ও ডি মারিয়াদের।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২৩ থেকে ২৮ মার্চের মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যদিও এখনও চূড়ান্ত হয়নি কাদের বিপক্ষে খেলবে মেসিরা।
প্রীতি ম্যাচ দুটি প্রথমে আর্জেন্টিনার দুটি ভিন্ন প্রদেশে হওয়ার কথা ছিল। পরে সিদ্ধান্ত নেয়া হয় দুটি ম্যাচই বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত হবে। গত ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিরে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনাকে ফের মাঠে দেখতে মুখিয়ে আছেন আলবিসেলেস্তে সমর্থকরা। তাদের সেই অপেক্ষার পালা এবার ফুরোতে যাচ্ছে।
এদিকে, প্রীতি ম্যাচের আগেই লিওনেল স্ক্যালোনির সঙ্গে চুক্তি নবায়ন হয়ে যাবে বলে ইঙ্গিত মিলেছে। টিওয়াইসি বলছে, বিশ্বকাপজয়ী এ কোচের মেয়াদ বাড়ানোর বিষয়ে সবকিছু প্রায় চূড়ান্ত হয়ে আছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। জানা যাচ্ছে, ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেতে যাচ্ছেন মেসিদের বর্তমান কোচ স্ক্যালোনি।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,