editor
প্রকাশিত: 3:20 PM, February 3, 2023
ডিএসএস ডেস্ক :: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যবই পৌঁছে দেওয়া হয়েছে। যেখানে বাকি ছিল তাদের গত মাসের ২৫ তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল। এরপরও যদি কোথাও বই পৌঁছাতে দেরি হয়ে থাকে অবশ্যই আমরা বিষয়টি দেখব। তবে আমি সবাইকে বলব ওয়েবসাইটে প্রতিটি বই দেওয়া আছে। কাজেই কোথাও কোনো ব্যত্যয় ঘটে থাকলে ওয়েবসাইট থেকে বই নিয়ে শিক্ষকরা পড়াতে পারেন।
শুক্রবার (৩ ফেব্রুযারি) সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধু যেই স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন করে দিয়েছেন। বঙ্গবন্ধুর কন্যাও ঠিক পিতার মতো যখন যে স্বপ্ন দেখান তা বাস্তবায়ন করেন। তিনি ডিজিটাল বাংলাদেশ, মধ্যম আয়ের দেশের কথা বলেছিলেন। তা বাস্তবায়ন করেছেন। এখন তিনি আমাদের বলেছেন ২০৪১ সালের মধ্যে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ হব। সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।
দীপু মনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজের জন্য ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে প্রতিটি সেবা জনগণের কাছে পৌঁছে যাবে।
তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশের যাত্রায় রাজনীতিতেও স্মার্ট হতে হবে। প্রত্যেক রাজনৈতিক দল স্মার্ট বাংলাদেশকে প্রধান্য দিয়ে কাজ করতে হবে। মিথ্যাচার, অপপ্রচার, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে পুড়িয়ে মারা কোনোভাবেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট রাজনীতির অংশ হতে পারে না। যারা এই অপরাজনীতির চর্চা করেন স্মার্ট রাজনীতির জন্য তাদেরকেও সঠিক রাজনীতিতে আসতে হবে।
এসময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের