editor

প্রকাশিত: 11:47 AM, February 4, 2023

রাজধানীর সাত স্থানে বিএনপির সমাবেশ আজ

রাজধানীর সাত স্থানে বিএনপির সমাবেশ আজ

ডিএসএস ডেস্ক :: গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর সাত স্থানে সমাবেশ করবে বিএনপিসহ সমমনা জোটগুলো। এসব সমাবেশ থেকে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে তারা।

ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২ টায় শুরু হবে বিএনপির সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া বেলা ১১টায় গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে, ১২ দলীয় জোট বিজয় নগর পানির ট্যাংকের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন প্রিতম ভবনের উল্টো দিকের সড়কে এবং গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেসক্লাবের পশ্চিম দিকে সমাবেশ করবে।

অপরদিকে গণফোরাম ও পিপলস পার্টি যৌথভাবে মতিঝিলে নটরডেম কলেজের উল্টো দিকের সড়কে বিকেল চারটায় এবং বিকেল তিনটায় এফডিসির কাছে সমাবেশ করবে এলডিপি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ ১০ দফা দাবিতে আমাদের যুগপৎ এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। দুপুর ২টায় আমরা এই সমাবেশের কার্য্ক্রম শুরু করবে। সমাবেশে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষও যোগ দেবেন।

সরকার পদত্যাগ ও ১০ দফা দাবিতে গত ১০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এরপর গণমিছিল, গণঅবস্থান, বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকাসহ ৯ বিভাগে সমাবেশ হবে। কুমিল্লায় (টাউন হল ময়দান) খন্দকার মোশাররফ হোসেন, রাজশাহীতে (সোনা মসজিদ মোড়) মির্জা আব্বাস, খুলনায় (সিটি করপোরেশনের সামনে সোসাইটি মোড়) গয়েশ্বর চন্দ্র রায়, বরিশালে (জেলা স্কুল মাঠ) আবদুল মঈন খান, চট্টগ্রামে (মহানগর বিএনপি অফিসের সামনে) নজরুল ইসলাম খান, ময়মনসিংহে (পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ) আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিলেটে (রেজিস্ট্রারি মাঠ) সেলিমা রহমান, ফরিদপুরে (কমলপুর হাইস্কুল মাঠ) বরকত উল্লাহ বুলু, রংপুরে (মহানগর বিএনপি অফিসের সামনে) মোহাম্মদ শাহজাহান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

দলীয় সূত্র জানিয়েছে, প্রতিটি বিভাগে সমাবেশের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। সমাবেশগুলোতে ব্যাপক লোক সমাগেম হবে।

গত ২৮ জানুয়ারি থেকে ঢাকায় চার দিনের যে পদযাত্রা কর্মসূচি পালন করেছে, সেই অভিজ্ঞতার ভিত্তিতে বিএনপি নেতারা এটিকে কার্যকরী জনসম্পৃক্ত কর্মসূচি বলে মনে করছেন। এ কারণে পরবর্তী যুগপৎ কর্মসূচি হিসেবে ‘গণপদযাত্রা’ কর্মসূচির প্রস্তাব এসেছে। ১৮ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা আসতে পারে। এর আগে রাজধানীর মিরপুর থেকে পুরান ঢাকা পর্যন্ত এ ধরনের একটি কর্মসূচি করবে সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চ। এই জোটের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, তারা ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গণসংযোগ ও পথসভা করবেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের