editor

প্রকাশিত: 11:57 AM, February 4, 2023

বিয়ে না করায় কীটনাশকপানে কিশোরীর ‘আত্মহত্যা’

বিয়ে না করায় কীটনাশকপানে কিশোরীর ‘আত্মহত্যা’

(প্রতীকী ছবি)

ডিএসএস ডেস্ক :: বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে বিয়ে না করায় কীটনাশকপানে আত্মহত্যার চেষ্টা করা এক কিশোরী অবশেষে মারা গেলেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সেই কিশোরী।

নিজের প্রাণ নেওয়া সেই কিশোরীর নাম সুমাইয়া আক্তার (১৭) । তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার কুতিউড়া গ্রামের আ. ছালাম ওরফে চুট্টু মিয়ার মেয়ে। তার প্রেমিকের নাম ইউসুফ (২০)। উপজেলার খলিশাউড় পূর্বপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে তিনি।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সুমাইয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম।

তিনি জানান, রাতেই নিহতের বাড়িতে গিয়ে লাশের সুরতহাল করে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আজ (শনিবার) সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বড় ভাই হারুন মিয়া জানান, কীটনাশক পানের পর চিকিৎসা শেষে গত বুধবার বাড়িতে ফেরে তার বোন সুমাইয়। হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রথমে নারায়ণডহর বাজারে পল্লী চিকিৎসক আনোয়ার ডাক্তারের কাছে নিয়ে যায় স্বজনরা। তার বোনের হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও শেষ রক্ষা হয়নি।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউসুফের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুমাইয়ার। গত ১৫ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে ইউসুফ তার প্রেমিকাকে বিয়ের প্রলোভন দিখিয়ে বাড়ি থেকে ডেকে নেয়। পরে বিয়ে না করার কথা জানিয়ে কিছুক্ষণ পর ইউসুফ তার দুই বন্ধুকে দিয়ে সুমাইয়াকে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। এ সময় বাড়ির লোকজন ইউসুফের বন্ধু ফারুক (১৯) কে উত্তম-মধ্যম দেয়। এ সময় ফারুক তার গ্রামের লোকজনকে খবর দেয়। ৩০/৩৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে কুতিউড়া গ্রামে এসে ফারুককে উদ্ধার করে নিয়ে যায়। ততক্ষণে সুমাইয়া সবার অজান্তে কীটনাশক পান করেন। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর কিছুটা সুস্থ্ হলে ছুটি নিয়ে লোক লজ্জার ভয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে চলে যায়।

স্থানীয় ইউপি সদস্য সাদেকুল আলম শাহ ওরফে সুয়েন বলেন, আইনি জটিলতা এড়াতে নিহতের পরিবার হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে আসেন। পরে আবার দায়ীদের বিচার দারি করলে খবর পেয়ে পুলিশ আসে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের