editor
প্রকাশিত: 5:00 PM, February 5, 2023
ডিএসএস ডেস্ক :: দক্ষিণ আফ্রিকায় আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই দক্ষিণ আফ্রিকাতেই মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ।
সিনিয়র বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া। এবারও কি চমক থাকবে? তা অবশ্য সময়ই বলে দেবে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের বাকি প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। কিশোরীদের মতো সালমা, রুমানা, নিগাররা কি পারবেন অস্ট্রেলিয়ার মতো প্রবল প্রতিপক্ষকে হারাতে।
ভারতীয় দৈনিক ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা জানালেন বাংলাদেশের স্বপ্নের পরিধিটা আরো বড়, ‘বিশ্বকাপে আমরা নিজেদের একটা ছাপ রাখতে চাই। অবশ্যই সব দলের বিপক্ষে জেতার জন্য খেলব আমরা। ’
লক্ষ্যটা বড় হলেও বাস্তবতাটা ভুলে যাননি জাহানারা, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যবধান অনেক। আমাদের মেয়েরা সেই বিশ্বকাপে সাহসী ক্রিকেট খেলেছে। কিন্তু সিনিয়র দলে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে সব কিছুতে অনেক এগিয়ে। ’
১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। আর আগামীকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবেন নিগার-জাহানারারা। ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ ভারত।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,