editor
প্রকাশিত: 11:32 AM, February 11, 2023
ডিএসএস ডেস্ক :: সিরিয়ায় ভূমিকম্প কবলিতদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা উপকরণ পাঠানো হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানায়, গত ৬ ফেব্রুয়ারি সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে সেখানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দ্রুত মানবিক সহায়তা প্রেরণের সিদ্ধান্তের ফলশ্রুতিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান সিরিয়ায় পাঠানো হয়েছে। সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের নিমিত্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সংখ্যক তাঁবু, কম্বল ও শুকনা খাবারসহ মোট ১১ টন ত্রাণসামগ্রী নিয়ে বিমান বাহিনীর ১৭ সদস্যের একটি দল আজ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানে করে সিরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহম্মদ মিশন কমান্ডারের দায়িত্ব পালন করবেন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সার্বিক নির্দেশনায় মিশনটি পরিচালিত হবে। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর এয়ার মুভমেন্টে উপস্থিত থেকে সহায়তাকারী দলকে বিদায় জানান।
সহায়তা প্রদান শেষে সি-১৩০জে পরিবহন বিমানটি আগামী ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করবে বলে জানায় আইএসপিআর।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের