editor
প্রকাশিত: 1:39 PM, February 12, 2023
ডিএসএস ডেস্ক :: আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফ পর্ব। টিকে থাকা চার দল শক্তি বাড়াতে একের পর এক নতুন বিদেশি প্লেয়ার এনেছে। এলিমিনেটরে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ সাকিবের ফরচুন বরিশাল। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। যে হারবে সে দলই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
আর সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম কোয়ালিফায়ার। যেখানে সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
হোম অব ক্রিকেটে দলগুলোকে দেখলে বোঝার উপায় নেই প্লে অফের লড়াই শুরু হতে যাচ্ছে। অনুশীলনে সিরিয়াসনেস কম, আলোচনা বেশি। হয়তো টানা ম্যাচ খেলে ক্লান্ত ক্রিকেটারদের ওপর বাড়তি চাপ দিতে চায়না টিম ম্যানেজমেন্ট।
বরিশালের যে পাঁচজন ক্রিকেটার মাঠে এসেছেন, তারা কেউ-ই একাদশে নিয়মিত না। দলের বাকিদের মতো অধিনায়ক সাকিব আল হাসানও বিশ্রামে। কামরুল ইসলাম রাব্বির পিঠের ইনজুরি এখনো সেরে ওঠেনি। পাকিস্তানি ইফতিখার আহমেদের পরিবর্তে লংকান ভানুকা রাজাপাকসে ও আন্দ্রে ফ্লেচারকে এনেছে ফরচুন বরিশাল। যোগ দেওয়ার অপেক্ষায় ইংলিশ পেসার রিস টপলি।
রংপুর রাইডার্সও বসে নেই। একের এক অস্ত্র এনে দল আরও শক্তিশালী করেছে। রহমানউল্লাহ গুরবাজ ও নাভিন উল হকের পর নতুন করে যোগ দিয়েছেন আরেক আফগান মুজিব-উর রহমান ও লংকান অধিনায়ক দাসুন শানাকা। হারলেই বাদ চ্যালেঞ্জটা কঠিন, তবে তা নিতে প্রস্তুত রাইডার্স অধিনায়ক। যদিও লিগ পর্বে বরিশালের কাছে দুবারই হেরেছে রংপুর।
রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, এখন পর্যন্ত যে চারটি দল কোয়ালিফাই খেলছে সবাই ভালো দল। অবশ্যই আমার মনে হয় যেদিন যে দল ভালো খেলবে, তিন ইভেন্টেই যারা মাঠে ভালো পারফরম করবে তারাই ম্যাচ জিতবে।
টানা ৯ ম্যাচ জিতে রেকর্ডের পর রেকর্ড গড়ে যাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স এদিন বিশ্রামে। তবে মাশরাফি ছাড়া অনুশীলনে সিলেটের প্রায় সব ক্রিকেটার। দুদলেই বিদেশি কোটায় বদল এসেছে। কুমিল্লায় আন্দ্রে রাসেল ও সুনিল নারাইনের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। আর সিলেট স্ট্রাইকার্সে খেলবেন প্রোটিয়া অলরাউন্ডার জর্জ লিন্ডে। লিগ পর্বে একে অপরের বিপক্ষে একবার করে জিতেছে দুদল। গ্র্যান্ড ফিনালে থেকে মাত্র একধাপ দূরে কুমিল্লা ও সিলেট।
তবে খুশির খবর প্লে অফ পর্বে থাকছে না বিতর্কিত এডিআরএস। বিপিএলের বাকি চার ম্যাচে আসল ডিআরএসের ব্যবস্থা করেছে গভর্নিং কাউন্সিল।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,