editor

প্রকাশিত: 10:13 PM, November 2, 2020

এই নির্বাচন কমিশন কেনো কথাই শোনে না : ফখরুল

এই নির্বাচন কমিশন কেনো কথাই শোনে না : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচন কমিশন (ইসি) কেনো কথাই শোনে না। কমিশন গঠনের পর থেকে ইসি সরকারের এজেন্ডা বাস্তবায়িত করছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচনী আইনের তারা যে প্রস্তাব দিয়েছে- এটা অত্যন্ত অসৎ উদ্দেশ্যেই করা। এর লক্ষ্য একটাই, সরকারি দলকে সর্বময় ক্ষমতায় দিয়ে দেওয়া এবং ইসিকে ঠুটো জগন্নাথে পরিণত করা। উপরন্তু ইসি আইন করে বিভিন্নভাবে যে সরকারের কোনো ম্যান্ডেট নেই তাদের শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে।

আজ সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফখরুল এ কথা বলেন।

ফখরুল বলেন, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ -১ উপনির্বাচনের প্রচারণা চলছে। দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি এটা মিডিয়া কোনো কাভারেজ হচ্ছে না। যার ফলে হচ্ছে কি- এখানে চরম অনিয়ম ঘটছে। এখানে নির্বাচন একটা প্রহসনে পরিণত ও ইসি একটা বংশবদ প্রতিষ্ঠানের পরিণত হয়েছে। গণমাধ্যমের প্রতি অনুরোধ করব, দয়া করে একটু কাভার করার ব্যবস্থা নিন। এমনিতেই নির্বাচন প্রক্রিয়া ধবংস হয়ে গেছে, জনগণের আস্থা উঠে গেছে। এটা বিরোধী দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত করে ফেলতে পারে।

ডিসেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিইসির বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন শুধুমাত্র সরকারের যে ইচ্ছা সেটাকে তারা পালন করেন। এই যে কিছুটা নিয়মভঙ্গ করে যেটা জানুয়ারিতে হওয়ার কথা, সেটা তারা ডিসেম্বরের করতে যাচ্ছে এটার একটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে- এই করোনার ভয়াবহতা নতুন করে দ্বিতীয় ধাপে এসেছে। এ সময়ে নির্বাচন করার অর্থ হচ্ছে জনগণের অংশগ্রহণ হবে না। পুরো নির্বাচনের সিস্টেমটা তারা নষ্ট করে ফেলেছে। নির্বাচন কমিশন তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার শেষ অবস্থা তৈরি করেছে। তারই ফলোশ্রুতিতে নির্বাচন কমিশনের এসব কথা। এসময় ইভিএম’র বিরোধীতা করেন ফখরুল।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ইসির প্রস্তাবিত আইনে অনেক মৌলিক বিধানই বদলিয়ে ফেলেছে। তারা যে প্রস্তাব করেছে তার একটা বড় অংশ ধারা ৬৬ থেকে আরম্ভ করে প্রায় ৮৪ পর্যন্ত -এর কোনোটাই স্থানীয় সরকারের প্রচলিত যেসব আইন রয়ে গেছে তার কোনটার মধ্যে নেই। এসব আছে বিধি মালার মধ্যে। কিন্তু প্রস্তাবে তো ইসি আগে বলে নাই, বিধিমালা থেকে এনে নতুন আইন করা হবে। অর্থাৎ তারা যেটা জনগণকে বলেছে সেখান থেকে সরে গেছে।

তিনি বলেন, আলাদা আলাদা আইনসমূহকে একীভূত করে একক আইন প্রণয়ন করা হলে ওই একীভূত আইন থেকে পৃথক পৃথক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সংশ্লিষ্ট বিধি-বিধান খুঁজে খুঁজে বের করে বুঝা বা আয়ত্বে আনা জটিল, কষ্টকর ও দুরুহ হয়ে পড়বে বিধায় কমিশনের এই উদ্যোগ অসঙ্গত ও পরিত্যাজ্য। করোনা মধ্যে সোশ্যাল ডিসটেন্স বজায় রাখা দরকার, যখন সভা-সমাবেশ নিষিদ্ধ, স্কুল কলেজ বন্ধ, ভার্চুয়াল মিটিং করা লাগে সে সময়ে ইসি ইউনিয়ন পরিষদে, পৌর সভায়, জেলা, উপজেলা, সিটি করপোরেশনে কাউকে সম্পৃক্ত না করে, ভোটার ও প্রার্থীদের পরামর্শ-মতামত দেওয়ার সময় বা সুযোগ না দিয়ে ওয়েব সাইটের মাধ্যমে নতুন একটা আইন করবেন? এর কোনো অর্থ হয় না।

প্রস্তাবিত নতুন আইনের প্রস্তাবে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এর দীর্ঘদিনের পদবীগুলো বাংলা করণের প্রস্তাব, ফেরারি আসামীদের নির্বাচন করতে না দেওয়া, প্রতিরক্ষা কর্মবিভাগসমূহকে নতুন আইনে অন্তুর্ভুক্ত না করা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের রাজনৈতিক মনোনয়ন দেওয়া, প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার নিয়োগের তালিকা বৈধ্য প্রার্থীদের দেওয়ার ব্যবস্থা না রাখা, ভোট গণনার সময়ে প্রার্থীদের এজেন্টদের না রাখা ইত্যাদি ব্যাপারে দলের আপত্তি তুলে ধরেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, আমরা দাবি করছি, অপ্রয়োজনীয় ও অযৌক্তিক উদ্যোগ থেকে কমিশন বিরত থাকবে। এতোসব যুক্তিসঙ্গত কারণ অগ্রাহ্য করে যদি কমিশন একচেটিয়াভাবে প্রস্তাবিত নতুন আইন প্রনয়ণে উদ্যোগ নেয়, তাহলে বিএনপি দেওয়া আইনের অসঙ্গতিসমূহ দূরীকরণ ও সংগত দাবিগুলো পুরণ এবং সংশোধনী প্রস্তাবসমূহ সংশ্লিষ্ট আইনে সন্নিবেশিত করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় এককভাবে কোনো আইন প্রনয়ণ করা হলে তা দেশবাসীর কাছে গ্রহনযোগ্য হবে না।

প্রসঙ্গত, ইসির প্রস্তাবিত আইনের বিষয়ে পর্যালোচনা করতে নজরুল ইসলাম খানকে আহবায়ক করে ৯ সদস্যের কমিটি করে বিএনপি। কমিটি মতামত ও সুপারিশ গত ৩১ অক্টোবরের জাতীয় স্থায়ী কমিটির সভায় অনুমোদন পায়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট