editor
প্রকাশিত: 9:31 PM, February 12, 2023
ডিএসএস ডেস্ক :: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। সেই সহায়তা দেশটিতে পৌঁছেছে বলে জানিয়েছে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ থেকে পাঠানো মানবিক সহায়তা প্যাকেজ সিরীয় কর্তৃপক্ষের কাছে রোববার হস্তান্তর করা হয়েছে। এর আগে শনিবার ত্রাণ প্যাকেজটি সিরিয়ায় পৌঁছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো সহায়তা প্যাকেজ সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছেছে শনিবার (১১ ফেব্রুয়ারি)। বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০জে ত্রাণগুলো বহন করে নিয়ে যায়।
এতে আরও বলা হয়, সিরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত, যিনি জর্ডানের আম্মানে অবস্থান করছেন, নাহিদা সোবহান এবং সিরিয়ার স্থানীয় সরকার ও পরিবেশবিষয়ক মন্ত্রী মোতাজ দুয়াজি দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রাণগুলো গ্রহণ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মানবিক সহায়তা প্যাকেজে রয়েছে খাদ্য, ওষুধ, কম্বল, তাঁবু এবং শীতের কাপড়। পরে ত্রাণের পণ্যগুলো আন্তর্জাতিক কমিটি অব রেডক্রসের (আইসিআরসি) কাছে হস্তান্তর করা হয়, যাতে তারা সমন্বয়ের মাধ্যমে সিরিয়ার ভূমিকম্প কবলিত মানুষের মাঝে সেগুলো বিতরণ করতে পারে।
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সিরিয়ার সংশ্লিষ্টদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান, প্রেসি রিলিজে বলা হয়। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করছে বলে উল্লেখ করা হয়েছে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের