editor

প্রকাশিত: 10:20 PM, November 2, 2020

ভেজালমুক্ত ও পুষ্টিকর খাবার গ্রহণে ব্যতিক্রমী ক্যাম্পেইন

ভেজালমুক্ত ও পুষ্টিকর খাবার গ্রহণে ব্যতিক্রমী ক্যাম্পেইন

6

ভেজালমুক্ত, নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে দেশে কিশোর-কিশোরীদের নিয়ে শুরু হওয়া বিশেষ ক্যাম্পেইনে বেশ সাড়া পড়েছে। এখন পর্যন্ত দেশের ৮টি বিভাগে প্রায় ১০ লাখ স্কুল শিক্ষার্থী অনলাইন প্লাটফর্মে নিবন্ধন করে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের অঙ্গিকার করেছে।

8

সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমফ্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে ‘ভালো খাবো, ভালো থাকবো’ এই স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে ২০১৯ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনটি শুরু হয়। দেশে করোন পরিস্থিতির আগ পর্যন্ত এতে প্রায় তিন হাজার স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। ওই সময়ে স্কুলগুলোতে শিক্ষকরা কিশোর-কিশোরীদের স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার গ্রহণে উৎসাহিত ও সচেতন করেন। ক্যাম্পেইনে শপথ গ্রহণের পাশাপাশি ভিডিও প্রদর্শনী, রচনা ও পোস্টার প্রতিযোগিতা এবং কিশোর-কিশোরীদের প্রতিক্রিয়া তুলে ধরা হয়।

2

এই বছরের মার্চ মাসে করোনা পরিস্থিতির কারণে ক্যাম্পেইনে অনলাইন প্লাটফর্ম ও সামাজিক যোগযোগমাধ্যমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে কিশোর-কিশোরীদের পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি রোগ প্রতিরোধে কী খাওয়া উচিত তা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হয়। প্রচার করা হয় বিশেষ কার্টুন সিরিজ।

6

পাশাপাশি ‘ভালো খাবো, ভালো থাকবো’ এই ফেইস বুক পেইজে স্ট্যাটাস দেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘প্রতিটি শপথ শিশুদেরকে নিরাপদ খাবারে উৎসাহিত করবে।’

এছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অংশ নেন তরুণ উদ্যোক্তা আইমন সাদিক, ফুড ব্লগার ইফতেখার রাফসান ও তারকা ফুটবলার জামাল ভূঁইয়া।

আয়োজকরা জানান, কিশোর-কিশোরীদের এই ভালো খাবার গ্রহণে দেশে পুষ্টির উন্নয়নে একটা বড় পরিবর্তন আনতে পারবে। কারণ ভালো ও পুষ্টিকর খাবার খেলে শরীর সুস্থ থাকে। আর শরীর ঠিক থাকলে মনও ভালো থাকে। শরীর ও মন দুটোই ভালো থাকলে শিক্ষার্থীরা ভবিষ্যত স্বপ্নপূরণে অনেকটা এগিয়ে যায়।

গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমফ্রুভড নিউট্রিশন (গেইন)- বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার বলেন, কিশোর-কিশোরীদের নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে ২০১৯ সালের অক্টোবর মাসে এই ক্যাম্পেইন শুরু হয়। এই সময় পর্যন্ত ১০ লাখ শিক্ষার্থী নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণে শপথ গ্রহণ করে। এই স্বল্প সময়ে এটা আমাদের একটা বড় অর্জন। আর এটা সম্ভব হয়েছে বাংলাদেশ সরকারের নেতৃত্বে কার্যক্রম পরিচালনার কারণে। এই সাফল্য অব্যাহত রাখতে আমি আমাদের অংশীদার ও বেসরকারি উদ্যোক্তাদের কিশোরী-কিশোরীদের স্বাস্থ্যগত দিক বিবেচনা করে পুষ্টিকর ও নিরাপদ খাবার সরবরাহ বাড়ানোর আহবান জানাচ্ছি।

প্রসঙ্গত, স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন বাংলাদেশ, ২০১৫ সালের তথ্য অনুযায়ী- বাংলাদেশে ১০-১৮ বছরের কিশোরীদের মধ্যে ৩৬ শতাংশ অপুষ্টির শিকার। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে-২০১৪ এর তথ্য অনুযায়ী ১৫ থেকে ১৯ বছরের বিবাহিত কিশোরীদের ৩১ শতাংশ অপুষ্টিতে ভূগছে। এই প্রেক্ষাপটে পুষ্টিকর, ভেজালমুক্ত, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে দেশে কিশোর-কিশোরীদের নিয়ে এই ব্যতিক্রমী ক্যাম্পেইন শুরু হয়। যা এখনও অব্যাহত আছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্যাম্পেইনে আর্থিক পৃষ্টপোষকতা করেছে নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

2 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

7 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

4 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

8 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

7 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

6 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

7 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
3