editor

প্রকাশিত: 8:04 PM, February 14, 2023

প্রধানমন্ত্রীর অনুকরণীয় দৃস্টান্তে এগিয়ে যাচ্ছে উন্নত দেশ গড়ার স্বপ্ন: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর অনুকরণীয় দৃস্টান্তে এগিয়ে যাচ্ছে উন্নত দেশ গড়ার স্বপ্ন: পররাষ্ট্রমন্ত্রী

ডিএসএস ডেস্ক :: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনার দূরদর্শিতা, শান্তি, প্রগতি ও সম্প্রীতির অনুকরণীয় দৃস্টান্তের কারণে এগিয়ে যাচ্ছে উন্নত দেশ গড়ার স্বপ্ন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ভোলা জেলার চরফ্যাশনে সরকারি ট্যাফনাল ব্যারেট হাইস্কুল মাঠে ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভাগ্যবান জাতি বঙ্গবন্ধুর মতো একজন দেশপ্রেমিক নেতা পেয়েছিলাম। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তিনি এদেশে শাষনতন্ত্র দিয়ে গেছেন। মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। ষড়যন্ত্রকারিরা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে তার সোনার বাংলা গড়ার স্বপ্ন মুছে দিতে চেয়েছিল। কিন্তু উন্নত দেশ গড়ার স্বপ্ন নিয়ে বিগত ১৪ বছরে দেশে অভাবনীয় উন্নয়ন করেছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দৃঢ়তার কারণে সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।

দেশে আজ হরতাল ধর্মঘট-অরাজকতা নেই উল্লেখ করে ড. একে আব্দুল মোমেন বলেন, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট বেড়েছে, এজন্য সরকারের করার কিছুই নেই। কেননা, করোনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবেই দ্রব্যমূল্যের দাম বেড়েছে।

ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আবদুল্লাহ আর ইসলাম জ্যাকব এমপি বলেন, চরফ্যাশনের উন্নয়ন আর মানুষের ভাগ্য উন্নয়নে আমি ১৪ বছর ধরে নিরলসভাবে মানুষের কল্যাণে কাজ করেছি। আমার নির্বাচনী এলাকায় অবিস্মরণীয় উন্নয়ন করেছি। আগামী জাতীয় নির্বাচনে মানুষ আমার এই উন্নয়ন বিবেচনা করবেন বলে আশা রাখি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আক্তারুজ্জামান, জেলা প্রশাসক (ডিসি) তোফিক-ই-লাহী চৌধূরী, পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর মেয়র মো. মোরশেদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানভীর আহমেদ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের