editor
প্রকাশিত: 10:28 PM, November 2, 2020
প্রথম জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি করার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) করা প্রতারণার মামলায় ডা. সাবরিনা শারমিনের বিরুদ্ধে তদন্ত অগ্রগতির প্রতিবেদন ১২ ডিসেম্বর। আজ সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার এসআই মইনুল ইসলাম তদন্ত সংক্রান্ত কোনো প্রতিবেদন দাখিল করেনি। ফলে ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী মামলার নথি পর্যালোচনা করে ১২ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন।
২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন সাবরিনা। তিনি প্রথমে ভোটার হন সাবরীনা শারমিন হোসেন নামে। একটিতে জন্ম তারিখ দেওয়া ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। প্রথমটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেন আরএইচ হক। আর দ্বিতীয়টিতে আরিফুল চৌধুরী।
করোনা টেস্টের নমুনা সংগ্রহের সরকারি অনুমতি নিয়ে সাবরিনার নিয়ন্ত্রণাধীন জেকেজি হেলথকেয়ার মানুষের কাছে করোনার নেগেটিভ-পজিটিভ জাল সনদ বিক্রি করে, বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। এ অভিযোগে করা মামলায় সাবরিনা ও তার স্বামী আরিফ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় ইতোমধ্যে তাদের চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট