editor

প্রকাশিত: 11:40 AM, February 16, 2023

দুর্ভাগ্য পিছু ছাড়ছে না চেলসির

দুর্ভাগ্য পিছু ছাড়ছে না চেলসির

ডিএসএস ডেস্ক :: পুরো মৌসুমেই যাচ্ছেতাই পারফর্ম্যান্স দেখাচ্ছে সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি। দুর্ভাগ্য তাদের একেবারেই পিছু ছাড়ছে না। পয়েন্ট টেবিলের ১০-কে যেন নিজেদের পছন্দের সংখ্যায় পরিণত করে ফেলেছে। এবার সেই শোচনীয় দশা তারা নিয়ে গেলেন চ্যাম্পিয়নস লিগেও। একের পর এক দলবদল ও কাঁড়ি কাঁড়ি অর্থ খরচাতেও চেলসির সাফল্য যেন মুখ থুবড়ে পড়েছে। রেকর্ডমূল্যে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফরোয়ার্ড এনজো ফার্নান্দেকে দলে ভেড়ালেও পরিস্থিতি বদলায়নি। সর্বশেষ গতরাতে চেলসি হোঁচট খেয়েছে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডের কাছে।

ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে বুধবার রাতে মাঠে নামে ইংলিশ ক্লাবটি। পুরো ম্যাচেই তারা বেশ দাপট দেখিয়েছে। কিন্তু এনজোদের বানানো কোনো সুযোগই শেষ পর্যন্ত গোলবারের দেখা পায়নি। ফলে অধিনায়ক থিয়াগো সিলভার নেতৃত্বাধীন দলটি লিড তো দূরের কথা, উল্টো গোল মিসের মহড়া দিতে থাকে।

ম্যাচের ১৬তম মিনিটে রিস জেমসের ক্রসে লাফিয়ে উঠে হাত দিয়ে জালে বল পাঠান চেলসি অধিনায়ক। ফলস্বরূপ রেফারি তাকে হলুদ কার্ড দেখান। এর মিনিট দুয়েক পরই ভালো একটি সুযোগ পেয়ে বাইরে মারেন ডর্টমুন্ডের মারিয়াস উলফ। ৩১তম মিনিটে সুবর্ণ সুযোগ হারান চেলসির জোয়াও ফেলিক্স। হাকিম জিয়াশের সঙ্গে ওয়ান-টু খেলে ভালো পজিশনে থেকে উড়িয়ে মারেন তরুণ পর্তুগিজ ফরোয়ার্ড।

৩৮তম মিনিটে এগিয়ে যেতে পারত চেলসি। কিন্তু ডর্টমুন্ড গোলরক্ষকের ওপর দিয়ে কাই হার্ভাটজের নেওয়া শটটি ক্রসবারে লাগে। গোলশূন্য ড্র নিয়েই দু’দল বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডর্টমুন্ডের বক্সের বাইরে ফ্রি-কিক পায় চেলসি। জেমসের শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। ৬২তম মিনিটে জেমসের আরেকটি শটে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান গ্রেগর কোবেল। সেই কর্নার থেকেই এগিয়ে যায় ডর্টমুন্ড। সিলভার হেড ক্লিয়ার করে রাফায়েল গেরেইরো বাড়ান আদেইয়েমিকে। সেই বল ধরে এগিয়ে চেলসির এনজো ফার্নান্দেজের বাধা এড়িয়ে গোলরক্ষককে কাটিয়ে জাল খুঁজে নেন তরুণ জার্মান স্ট্রাইকার।

সেই গোলেই আবারও হতাশার আগুনে পুড়তে হয় চেলসিকে। নির্ধারিত সময়ের শেষ দিকে একটি ফাউলকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা। হলুদ কার্ড দেখেন ম্যাসন মাউন্ট ও নিকোলাস সুলে। অতিরিক্ত সময়ে করা এনজোর শট গোলরক্ষক লাফ দিয়ে ফেরান।

পুরো ম্যাচে মোট ২১টি শট নেয় চেলসি। যার মধ্যে ৮টেই ছিল লক্ষ্যে। অন্যদিকে, ডর্টমুন্ডের ১৪ শটের ২টি লক্ষ্যে ছিল। এর মাধ্যমে কোনো ইংলিশ দলের বিপক্ষে ১০ ম্যাচ পর জয়ের দেখা পেল ডর্টমুন্ড। তাদের দ্বিতীয় লেগের খেলা আগামী ৭ মার্চ স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত হবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,