editor
প্রকাশিত: 9:51 PM, February 18, 2023
ডিএসএস ডেস্ক :: আগামী মাসেই মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। শনিবার (১৮ ফেব্রুয়ারি) টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ নিশ্চিত করেছেন সিসিডিএমের চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সালাহউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘প্রিমিয়ার ডিভিশনটা আমরা শুরু করতে যাচ্ছি। সে কারণে ক্লাবগুলোকে ডেকেছি। ক্লাবগুলোর সঙ্গে বসে কবে শুরু করা হবে এবং কোথায় খেলা হবে এসব নিয়ে আলোচনা করা হয়েছে।’
মার্চে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজ থাকায় বিকল্প ভেন্যু হিসেবে থাকছে ফতুল্লা স্টেডিয়াম। এমনটিই নিশ্চিত করে সালাহউদ্দিন চৌধুরী বলেন, ‘ভেন্যু তো সাধারণত আমাদের মিরপুর এবং বিকেএসপি থাকে। যেহেতু মার্চে আমাদের দুটি দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। আমরা খেলাটা শুরু করতে চেয়েছিলাম বিপিএল শেষ হওয়ার পরপরই। কিন্তু এখন আমাদের বিএসএল খেলার সূচি পড়ে গেছে। বিএসএলে অনেক প্লেয়ার ব্যস্ত থাকবে, যে কারণে ফেব্রুয়ারিতে শুরু করতে পারছি না।’
ডিপিএল শুরুর তারিখ ঘোষণা করে সিসিডিএমের এই চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা আজ সিদ্ধান্ত নিলাম মার্চের ১৫ তারিখ থেকে প্রিমিয়ার ডিভিশনটা শুরু করব। শুরুতে হয়তো দুই-তিনটা ম্যাচ শেরে বাংলায় পাবো। তারপর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য মাঠ ছেড়ে দিতে হবে। তখন আমরা বিকল্প ভেন্যু হিসেবে ফতুল্লা স্টেডিয়ামকে ব্যবহার করব।’
মার্চেই আবার শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। ক্লাবগুলোর কথা মাথায় রেখে সকাল সাড়ে নয়টায় ম্যাচ আরম্ভ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সালাহউদ্দিন বলছিলেন, ‘যেহেতু রোজা চলে আসছে, টাইমিং নিয়ে ক্লাবগুলোর একটু আপত্তি ছিল। যেহেতু দিন এখন বড় হচ্ছে, আমরা সবাই সিদ্ধান্ত নিলাম সাড়ে নয়টায় ম্যাচ আরম্ভ হবে। প্রাথমিকভাবে আমরা শুরু করব বিকেএসপির দুই মাঠ ও মিরপুরে। যখন টেস্টের জন্য মাঠটা ছেড়ে দিতে হবে তখন ফতুল্লায় খেলা হবে। টেস্ট শেষ হলেই খেলা আবার মিরপুরে চলে আসবে।’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,