editor
প্রকাশিত: 11:17 AM, February 20, 2023
ডিএসএস ডেস্ক :: রাজধানীর গুলশানে আগুন লাগা ১২ তলা আবাসিক ভবনটি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ভবনটিতে বর্তমানে কোনো বাসিন্দা নেই।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে গুলশান ২ এর ১০৪ নম্বর সড়কের বাড়িটির সামনে গিয়ে দেখা যায়, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাড়িটির সামনে অবস্থান করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফ্ল্যাট মালিক ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে আগুন নিয়ন্ত্রণের পর ভবনটি পুলিশ ও ফ্ল্যাট মালিকদের কাছে বুঝিয়ে দেয় ফায়ার সার্ভিস। এরপর ভবনটি নিয়ন্ত্রণে নেয় পুলিশ সদস্যরা।
এদিকে ভবনটিতে বর্তমানে কোনো বাসিন্দা নেই। তারা আত্মীয়-স্বজনদের বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।
এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল থেকে ভবনটিতে নতুন করে তল্লাশি চালায়। তবে তল্লাশিতে নতুন করে আর কোনো মরদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা জোনের অঞ্চল-৩ এর উপ-পরিচালক শফিকুল ইসলাম।
এর আগে রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ওই ভবনের ৭ তলায় আগুন লাগে। প্রায় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ।
এ ঘটনায় ভবন থেকে লাফিয়ে পড়ে আনোয়ার হোসেন (৩০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। এছাড়া শিশু ও নারীসহ ২২ জনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের তদন্ত দল। পরে রাতেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের