editor
প্রকাশিত: 11:57 AM, February 22, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্টে পানিবাহী একটি পিকআপ ভ্যান গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আইনজীবী ছিটকে পড়ে আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সিলেট ল’ কলেজের প্রিন্সিপাল এডভোকেট সৈয়দ মহসিন আহমদ ও এডভোকেট জিয়াউর রহমান।
স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, একুশ ড্রিংকিং এন্ড ডিস্টিলড ওয়াটার নামক খাবার পানি সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের পিকআপ ভ্যান গাড়ি (সিলেট-ন-১১-২১৪৫) পানি নিয়ে শাহী ঈদগাহ থেকে নগর ভবনে যাচ্ছিল। একটি মোটরসাইকেলে (সিলেট মেট্রো-ল-১১-৮৮২৭) ওই দুই আইনজীবী কোর্টের দিকে যাচ্ছিলেন। পিকআপ গাড়িটি ছিল পেছনে।
নয়াসড়ক পয়েন্টে এসে পিকআপ ও মোটরসাইকেল ভুল পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় পিকআপ ভ্যান গাড়িটি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে আহত হন। গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
পরে চিকিৎসা নেওয়ার জন্য ওই দুই আইনজীবী ওসমানী হাসপাতালে গেছেন। এদিকে, ট্রাফিক পুলিশ পিকআপ ভ্যান গাড়িটি আটক করেছে। পরে সেটি কোতোয়ালী থানায় নেওয়া হয়েছে।
কোতোয়ালী থানার এসআই সুমন আহমদ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে