editor
প্রকাশিত: 11:47 AM, February 25, 2023
ডিএসএস ডেস্ক :: বিশ্বের সেরা সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি পেলো বাংলাদেশি কারখানা গ্রিন টেক্সটাইল লিমিটেড। কারখানাটির ৪ নম্বর ইউনিট রেকর্ড ১০৪ পয়েন্ট পেয়ে এই স্বীকৃতি পেয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিজিএমইএ সূত্রে এই তথ্য জানা গেছে। স্বীকৃতিপ্রাপ্ত কারখানাটি ময়মনসিংহ জেলার ভালুকায় অবস্থিত। কারখানাটি প্লাটিনাম ক্যাটাগরিতে স্বীকৃতিপ্রাপ্ত একটি কারখানা যেটি চলতি মাসের ২১ তারিখ স্বীকৃতি পায়।
গ্রিন টেক্সটাইল সাসটেইনেবল সাইটস-এ ১০ এ ১০, ওয়াটার এফিসিয়েন্সি-তে ১১ তে ১১, অ্যানার্জি অ্যান্ড অ্যাটমোসপিয়ার-এ ৩৩ এ ৩২, মেটারিয়াল অ্যান্ড রিসোর্চেস-এ ১৩ এ ১১, ইন্ডোর এনভায়রনমেন্টাল কোয়ালিটিতে ১৬ এ ১৪, ইনোভেশন-এ ৬ এ ৬, রিজিওনাল প্রায়োরিটি ক্রেডিটস-এ ৪ এ ৪, লোকেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন এ ২০ এ ১৫, ইন্টিগ্রেটিভ প্রসেস ক্রেডিটস এ ১ এ ১ পেয়ে সর্বমোট ১১০ এ ১০৪ পয়েন্ট পায়৷
বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বিশ্বের প্রথম ১০০টির অর্ধেক বাংলাদসশের, প্রথম ১০টির মধ্যে অন্তত প্রথম ৭টি বাংলাদেশের। কিন্তু, আমরা ১ম স্থান ধরে রাখতে পারিনি। এর আগে ১টি কারখান অল্প সময়ের জন্য সে স্থান পেয়েছিল।
তিনি বলেন, গ্রিন ফ্যাক্টরির যে মার্কিং পয়েন্ট সেটা হল ১১০। এর আগে যেটি ১ম ছিল, সেটি ছিল ইন্দোনেশিয়ার একটি ফ্যাক্টরি। যার পয়েন্ট ছিল ১০১। এই প্রথম বাংলাদেশের এই ফ্যাক্টরিটি এই স্বীকৃতি অর্জন করেছে। এটা বাংলাদেশ তো বটেই বিশ্বের মধ্যেই বিরল। আমরা এটা নিয়ে গর্বিত। আশা করছি আমরা এই জায়গাটা ধরে রাখতে পারব। এই খাতের অর্থায়নে আরও বেশি সরকারি সহযোগিতা আমরা চাই। এবং সামগ্রিক সমর্থনের জন্যও ধন্যবাদ জানাই।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের