editor
প্রকাশিত: 9:00 PM, February 26, 2023
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম খর্দ্দাপাড়া গ্রামে ১ম খর্দ্দাপাড়া প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পশ্চিম খর্দ্দাপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
১ম খর্দ্দাপাড়া প্রিমিয়ার লীগ কমিটির সভাপতি মিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য সালাহ উদ্দিন শিপার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা চিত্ত বিনোদনের পাশাপাশি আমাদের নেতৃত্বের প্রতি আনুগত্য শিক্ষা দেয়। এ ধরনের একটি আয়োজন করার আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং যুবকদের জন্য এ ধরনের আয়োজন করতে সকল ধরনের সহেযাগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোলাপগঞ্জ এর প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মাসুদ আহমদ, ফেইথ এসোসিয়েটস ও এডুভিশন এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আব্দুর রহমান, খর্দ্দাপাড়া প্রিমিয়ার লীগ পরিচালনা কমিটির সদস্য শফিকুল আলম স্বপন। এছাড়াও বিশিষ্ট মুরব্বী ও এলাকার যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় টুর্নামেন্ট স্পন্সর হিসেবে ফেইথ এসোসিয়েট ও মিডিয়া পার্টনার সাপোর্ট দিয়েছিলো ড্রিম নিউজ। প্রতিটি খেলা ফেইসবুকে লাইভ সম্প্রচার করা হয়ে থাকে। হাম্বল ইলেভেন ক্রিকেট দল নব পুষ্প ক্রিকেট দল কে পরাজিত করে কেপিএল এর ১ম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন সুলতান আহমদ ও ম্যান অব দ্যা সিরিজ হন মুহতাসিম বিল্লাহ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,