editor
প্রকাশিত: 5:29 PM, February 27, 2023
ডিএসএস ডেস্ক :: সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষার আগেরদিন থেকে পরীক্ষা চলার সময় পর্যন্ত ইন্টারনেট গতি স্লো (কম) রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান করেন।
জাহিদ মালেক বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা উপলক্ষে প্রতিটি ভ্যানুকেই আমরা কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখবো। যাতে সেখানে কোনো ব্যক্তি না ঢুকতে পারে এবং কোনোরকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
তিনি আরও বলেন, পরীক্ষার আগেরদিন আমাদের ইন্টারনেটের স্পিড কমিয়ে দেওয়ার অনুরোধ আমরা রাখব। পাশাপাশি যেসব কোচিং সেন্টার আছে, সেগুলো বন্ধ করার জন্য একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরীক্ষার কেন্দ্রের আশপাশে যেসব ফটোকপি মেশিন আছে, সেগুলো যাতে চালু না থাকে এমনকি নতুন করে কেউ স্থাপন না করে সেদিকেও লক্ষ্য রাখা হবে। সার্বিকভাবে আমরা বিগত দিনে যেভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা নিয়েছি, এবছরও তাই করা হবে। আমাদের যারা পরীক্ষা নেবেন এবং প্রশ্ন তৈরি করবেন, এগুলো খুবই গোপনীয়তা রক্ষা করে কাজটি করা হবে এবং একটি বিশেষ টিম থাকবে, যারা এজন্য দায়িত্বপ্রাপ্ত। তাদের মাধ্যমেই এ পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, ২০২২-২০২৩ এমবিবিএস আসন সংখ্যা আছে সরকারি ৪ হাজার ৩৫০টি। বেসরকারি আসন ৬ হাজার ৭৭২টি। মোট ১১ হাজার ১২২টি আসন। বিডিএসের জন্য সরকারি আসন ৫৪৫টি, বেসরকারি ১ হাজার ৪০৫টি। মোট ১ হাজার ৯৫০টি। এমবিবিএস এবং বিডিএস মিলিয়ে সর্বমোট সিট ১৩ হাজার ৭২টি। ভর্তি পরীক্ষার কেন্দ্র ১৯টি ও ৫৬টি ভেন্যু রয়েছে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের