editor

প্রকাশিত: 11:25 AM, February 28, 2023

মেসিই হচ্ছেন এবারের বর্ষসেরা ফুটবলার

মেসিই হচ্ছেন এবারের বর্ষসেরা ফুটবলার

ডিএসএ ডেস্ক :: ২০২২ সালের পুরোটাই যেন আর্জেন্টিনা নিজেদের করে নিয়েছে। এ বছরই বিশ্বকাপ না জেতার শাপ মুছে দিয়েছে আলবিসেলেস্তারা। তবে তার পেছনের প্রধান কারিগর হিসেবে লিওনেল মেসির নাম উচ্চারিত হলে মোটেও ভুল হবে না! এবার নিজেকে আরও উচ্চতায় নিয়ে গেছেন মেসি। সর্বোচ্চ ৭ম বারের মতো জিতেছেন ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড।

এর আগে বর্ষসেরা পুরষ্কারের লড়াইয়ে মেসিকেই এগিয়ে রেখেছিলেন ক্রীড়া সংশ্লিষ্টরা। সংবাদমাধ্যম মার্কা তো আরও এককাঠি সরেশ! তারা বলেই দিয়েছে মেসিই হচ্ছেন এবারের বর্ষসেরা ফুটবলার।

সে খবরে যারা অটুট আস্থা রেখেছিলেন, তারা নিশ্চয়ই আজ রাত পর্যন্ত অপেক্ষা করেননি। তবে যাই হোক, ২০২২ কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জেতা মেসি বর্ষসেরার দৌড়ে এগিয়ে থাকবেন এটাই স্বাভাবিক। সে জল্পনা প্যারিসে অনুষ্ঠিত ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘুচে গেছে।

মেসির সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে ছিলেন আরও দুজন। দুই ফরাসি ডিফেন্ডার করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপেকে টপকে শেষ পর্যন্ত ব্যক্তিগত বর্ষসেরার ট্রফি হাতে তুলে নিয়েছেন মেসি। করিম বেনজেমা বিশ্বকাপ না খেলায় তার সম্ভাবনা আগেই ক্ষীণ হয়ে পড়েছিল। তবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপে লড়াই জমিয়ে তুলেছিলেন। ফরাসি ক্লাব পিএসজির হয়ে একসঙ্গে খেললেও পারফরম্যান্স ও স্বীকৃতির মঞ্চে ছাড় দিতে রাজি ছিলেন না কেউই!

সম্প্রতি পিএসজির সর্বশেষ ম্যাচে বল জালে জড়িয়ে ক্লাব ক্যারিয়ারের ৭০০তম গোল পান মেসি। এর আগে এ কীর্তি গড়েছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এ মাইলফলক ছুঁতে রোনালদোর চেয়ে মেসি ১০৩ ম্যাচ কম খেলেছেন।

এরপরই মূলত মেসি বর্ষসেরা হওয়ার সর্বশেষ গুঞ্জন ওঠে। ইতালিয়ান সাংবাদিক রোমানো এক টুইটে দাবি করেন, ‘লিওনেল মেসি তার অবিশ্বাস্য ক্যারিয়ারে…এবং লিও সোমবার প্যারিসে ফিফা বেস্ট পুরস্কারটি জিতবেন।’

গত বছরের ১৮ ডিসেম্বর পর্দা নামে কাতার বিশ্বকাপের। যে বিশ্বকাপ মেসির ক্যারিয়ারকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছে। আর্জেন্টিনার দীর্ঘদিনের বিশ্বকাপ খরা এবং ব্যক্তিগতভাবে জাতীয় দলের চ্যাম্পিয়ন তকমা না পাওয়ার শুধা সুধা মিটিয়েছেন তিনি।

বিশ্বকাপের ফাইনালে এমবাপে হ্যাটট্রিক করলেও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় টাইব্রেকারে। পুরো আসরে মেসি নিজে ৭ গোল করার পাশাপাশি আরও ৩টি গোল করিয়েছেন। পরবর্তীতে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার (গোল্ডেন বুট) জিতেন তিনি।

এর আগে আরও তিনজন ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার জিতেছিলেন। ব্রাজিলিয়ান রোনালদো লিমা ও ফরাসি ফরোয়ার্ড জিনেদিন জিদান এ পুরষ্কার জিতেন ৩ বার করে। দ্বিতীয় সর্বোচ্চ পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো বর্ষসেরা হয়েছেন ৫ বার।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,