editor
প্রকাশিত: 12:27 PM, March 1, 2023
ডিএসএস ডেস্ক :: বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা সাঁতার। ফিফা সভাপতির পর বিশ্ব ক্রীড়াঙ্গনে অত্যন্ত সমাদৃত বিশ্ব সাতার এসোসিয়েশনের সভাপতির পদ। আগে এই সংস্থার নাম ফিনা থাকলেও সম্প্রতি বদল হয়েছে ওয়াল্ড অ্যাকুস্টিক নামে। সেই ওয়াল্ড অ্যাকুস্টিকের সভাপতি হুসেইন আল মুসাল্লেম আসছেন বাংলাদেশে।
আগামীকাল এক দিনের সফরে বাংলাদেশে আসবেন মুসাল্লেম। পরশু দিন শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ ত্যাগ করবেন৷ ২৪ ঘন্টার একটু বেশি সময়ের সফরে বিশ্ব সাঁতারের সর্বোচ্চ পদধারী ব্যক্তি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি, মহাসচিব, বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতির সঙ্গে পৃথক বৈঠক করবেন। বাংলাদেশের সুইমিংয়ের মুল ভেন্যু মিরপুরে সুইমিংপুলে শেখ কামাল ২য় যুব বাংলাদেশ গেমসের সাঁতার ডিসিপ্লিন দেখবেন।
কুয়েতের নাগরিক মুসাল্লেম দীর্ঘদিন অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ৷ তাঁর নিজ দেশ কুয়েত অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিবের পদও রয়েছেন। এ সব ছাপিয়ে তাঁর মূল পরিচয় এখন বিশ্ব সাঁতার সংস্থার সভাপতি।
বাংলাদেশে কখনো বিশ্ব সাঁতার সংস্থার সভাপতি আসেননি। তাই বাংলাদেশ সাঁতার ফেডারেশন মুসাল্লেমকে বরণ করে নিতে ব্যস্ত সময় কাটাচ্ছে, ‘বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ভাইয়ের সাথে বেশ সৌহার্দপূর্ণ সম্পর্ক মুসাল্লেমের। মূলত সেই সম্পর্কের মাধ্যমেই এক দিনের ব্যক্তিগত সফরে আসছেন তিনি। বাংলাদেশের সাতারের অর্জন ও কৃতি সাঁতারুদের তাঁর সামনে উপস্থাপন করা হবে। এজন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি’ বলেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ৷
বিশ্ব সাঁতার ফেডারেশনের সভাপতি মুসাল্লেমের সঙ্গে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সভাপতি বিনোদ কুমারও আসবেন। ভারতীয় নাগরিক বিনোদও অলিম্পিক কাউন্সিল অফ এশিয়াতে রয়েছেন। চলতি বছর চীনে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে৷ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সঙ্গে এশিয়ান গেমস নিয়েও আলোচনা করবেন তারা।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,