editor
প্রকাশিত: 8:30 PM, March 4, 2023
ডিএসএস ডেস্ক :: মৌলভীবাজারে পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে কুলাউড়া উপজেলা একাদশ মৌলভীবাজার পৌরসভা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে। শনিবার (৪ মার্চ) মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় কুলাউড়া উপজেলা একাদশ ৫১ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিকালে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম-সেবা। চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি ৫০ হাজার টাকার প্রাইজমানি এবং রানার্সআপ দলকে ট্রফি ও ৩০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম-সেবা বলেন, মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে, সুন্দরভাবে সমাজ গঠন করতে হলে, মনের পরিধি প্রসারিত করতে হলে, ধর্মান্ধতাকে জয় করতে হলে, ধর্ম ব্যবসায়ীদের মোকাবেলা করতে হলে মাদককে দূর করতে হলে, সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করতে হলে খেলাধুলা এবং সাংস্কৃতিক শিল্প সংস্কৃতি চর্চার বিকল্প নেই।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান মো. কামাল হোসেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,