editor
প্রকাশিত: 12:52 PM, March 11, 2023
ডিএসএস ডেস্ক :: গ্লাভস জোড়া অমূল্যই হওয়ার কথা। কেননা এই গ্লাভস দিয়েই পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন এমিলিয়ানো মার্তিনেস।
কিন্তু বিষয়টি যখন মানবিক, তখন গ্লাভস জোড়া নিলামে তুলতে কোনো দ্বিধাবোধ করেননি আর্জেন্টাইন গোলরক্ষক। যা বিক্রি করেছেন ৪৫ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৪৭ লাখ টাকা)।
গ্লাভস থেকে আয়ের পুরো অর্থটাই আর্জেন্টিনার গারাহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ডে দান করেছেন মার্তিনেস। যেটি মূলত আর্জেন্টিনার শিশুদের জন্য নিয়োজিত প্রধান হাসপাতাল।
গত শুক্রবার অনলাইনে অনুষ্ঠিত হয় নিলাম। ভিডিও লিংকের মাধ্যমে ইংল্যান্ড থেকে সেখানে অংশ নেন মার্তিনেস। তিনি বলেন, ‘তারা যখন আমাকে বিশ্বকাপের গ্লাভসটা দান করতে প্রস্তাব দেন, আমি একদম দ্বিধা করিনি। কারণ এটা বাচ্চাদের জন্য। বিশ্বকাপ ফাইনাল প্রতিদিন খেলা যায় না। এটা বিশেষ। কিন্তু বাড়িতে ফ্রেম করে বাঁধিয়ে রাখার চেয়ে এটা শিশুদের কাজে লাগলে সেটা অনেক বেশি কাজের হয়। ’
বিশ্বকাপ ইতিহাসের সেরা ফাইনাল উপহার দিয়ে ৩৬ বছরের অপেক্ষা ঘুচায় আর্জেন্টিনা। অতিরিক্ত সময় পর্যন্ত ফ্রান্সের বিপক্ষে তাদের ব্যবধান ছিল ৩-৩। তাই খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে মার্তিনেসের অসাধারণ দক্ষতায় ৪-২ ব্যবধানে জয়ে শিরোপায় চুমু আঁকে আর্জেন্টিনা। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বিশ্বকাপে গোল্ডেন গ্লাভও জিতে নেন মার্তিনেস।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,