editor
প্রকাশিত: 3:58 PM, March 11, 2023
ডিএসএস ডেস্ক :: মৌলভীবাজারের জুড়ীতে এস এম জাকির হোসাইন ফ্লাড লাইট মিডিয়াম বার ফুটবল টুর্ণামেন্ট-২০২৩-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার গোয়ালবাড়ী ফুটবল মাঠে অনুষ্টিত ফাইনাল খেলা ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে ৩-২ গোলে মাধবপুঞ্জি ফুটবল একাদশকে হারিয়ে ইয়াং স্পোর্টিং ক্লাব, কৃষ্ণনগর চ্যাম্পিয়ন হয়।
ইয়াং স্পোর্টিং ক্লাব, পূর্ব গোয়ালবাড়ী (হালগরা) আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে ক্লাব সভাপতি তাজুর রহমান’র সভাপতিত্বে অনুষ্টিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক আহমদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক এস এম জাকির হোসাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুয়েল উদ্দিন, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এম এ মুজিব মাহবুব, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মাহবুব, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন রশীদ রাজী, প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন, আয়োজক ক্লাব সদস্য এমরান আহমদ, সাকিল আহমদ, আবির চৌধুরী প্রমুখ।
উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এরকম টুর্ণামেন্ট স্থানীয় জনমনে বেশ আলোড়ন সৃষ্টি করে। ঠান্ডা উপেক্ষা করে হাজারো দর্শক মধ্যরাত পর্যন্ত খেলা ও অনুষ্টান উপভোগ করেন। খেলা পরিচালনা করেন এমদাদুল হক চৌধুরী ইমন। সহযোগিতায় ছিলেন নাহিদ আহমদ ও মারুফ আহমদ।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,