editor
প্রকাশিত: 4:49 PM, March 11, 2023
ডিএসএস ডেস্ক :: লিওনেল মেসিকে টপকানোর চেষ্টা করছেন এমবাপ্পে। শুধু তাই নয়, চাইছেন সব আর্জেন্টাইনকে ছাড়িয়ে যেতে। এ খবর শোনার পর নিজেকে আরও শক্তভাবে প্রস্তুত করতে শুরু করেছেন লিওনেল মেসি।
প্যারিসের ক্লাবের সঙ্গে তিনিও দর বাড়াতে শুরু করেছেন। এমবাপ্পে যদি রাজা হয়ে উঠতে চান, তা হলে মেসিও যে সাধারণ প্রজার মতো বসে থাকবেন না, এটি এখনই বলে দেওয়া যায়।
মেসির জীবনী যিনি লিখেছেন, সেই গিলেম বালাগ পিএসজির সঙ্গে আর্জেন্টিনার ফুটবলারের চুক্তি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এনেছেন।
তার দাবি, মেসির বাবা জর্জের সঙ্গে পিএসজি ডিরেক্টর লুই কাম্পেসোর কথাবার্তা চলছে। মেসি যে পিএসজিতেই থাকতে চান, তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু চুক্তি সই করার আগে অনেক শর্ত চাপাতে চলেছেন তিনি। তার মধ্যে এমন কিছু বিষয়ও রয়েছে, যেগুলো ভবিষ্যতে বাস্তবায়িত হতে পারে।
বালাগের দাবি, যদি এমবাপ্পে ক্লাব ছাড়েন, যদি কাতার আর পিএসজিতে বিনিয়োগ না করে বা আর্থিক কারণে পিএসজি যদি মেসি বা অন্য কোনো ফুটবলারকে বিক্রি করে, তার প্রতিফলন কী হতে পারে, এসবই আগে জেনে নিতে চাইছেন মেসি। তার পরেই চুক্তিতে সই করবেন।
বালাগ এটাও জানিয়েছেন, চুক্তি নিয়ে কথা চলছে মানেই মেসির সঙ্গে চুক্তি হয়ে গেছে, এমনটা ভাবার কোনো কারণ নেই। যার সঙ্গে কথা চলছে, সেই কাম্পোসই হয়তো ক্লাব ছাড়তে পারেন। তখন পরিস্থিতি বদলে যেতে পারে। কাতারের মালিকরা কী বলছেন, তার ওপরেও অনেক কিছু নির্ভর করছে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,