editor

প্রকাশিত: 12:21 PM, March 12, 2023

এখনো উদঘাটিত হয়নি দিপার মৃত্যু রহস্য

এখনো উদঘাটিত হয়নি দিপার মৃত্যু রহস্য

ডিএসএস ডেস্ক :: সিলেটের ওসমানীনগরে দিপা রানী সিংহ (১৪) নামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধারের তিনদিন অতিবাহিত হলেও এই ঘটনার রহস্য উদঘাটন করতে পারেনি থানা পুলিশ। ঘটনার পর থানা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহীনীর উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় দিপার পিতা বাদি হয়ে শনিবার (১১ মার্চ) দুপুরে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এদিকে, এই ঘটনায় দিপার কথিত প্রেমিকসহ কয়েক জনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

শনিবার বিকালে মামালা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন। তিনি জানিয়েছেন, নিহতের পিতা পীযুষ সিংহ বাদি হয়ে শনিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে এই মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

জানা গেছে, বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে উপজেলার তাজপুর বাজারে স্কুল রোডে তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের নির্মাণাধীন একতলা ভবনের ছাদে লাশটি পাওয়া যায়। নিহত দিপা কুমিল্লা জেলার বরুড়া থানার তলা গ্রামের পীযুষ সিংহের মেয়ে ও তাজপুর মঙ্গল চন্ডি নিশি কান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী। দিপা পরিবারের সাথে দীর্ঘ দুই বছর ধরে ওই বহুতল ভবনের চারতলায় বসবাস করছে।

পুলিশ ও নিহততের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার রাতের খাবের খেয়ে পিতা পীযুষ সিংহের সাথে একই কক্ষে ঘুমিয়ে পরে দিপা সিংহ। ভোর ৫ টার দিকে পিতা পীযুষ ঘুম থেকে জেগে দেখেন মেয়ে পাশে নেই। ঘরের সদরদরজা কলাবসেবল গেইট খুলা মা ও বড় ভাইয়ের মোবাইল এবং ঘরের চাবি নির্দিষ্টস্থানে নেই। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর একই ভবনের পাশের একতলা নির্মাণাধীন একটি ভবনে দিপার রক্তাক্ত লাশ খুজে পান তার পরিবার।

পরিবারের লোকজন দিপাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক দিপাকে মৃত ঘোষণা করেন। ওসমানীনগর থানা পুলিশ খবর পেয়ে সকাল ৯ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সুরতাল শেষ করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাশ প্রেরণ করা হয়।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন, পিবিআইয়ের পুলিশ সুপার খালেদুজ্জামান, ক্রাইমসিনের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম মিয়া, অতিরিক্তি পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) আশরাফুজ্জামান, ডিবির ওসি ইকতিয়ার উদ্দিন, ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন সহ সিআইডের টিম।

এম এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে