editor
প্রকাশিত: 12:36 PM, March 12, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট সদর উপজেলার খাদিমনগরস্থ বিসিক শিল্প নগরীতে থাকা বনফুল এন্ড কোম্পানির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিসিক শিল্প নগরীতে বনফুল এন্ড কোম্পানির বড় কারখানা রয়েছে। সেখানে মিষ্টিসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য প্রস্তুত করা হয়।
ওই কারখানায় গতকাল রাতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।
সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আল আমিন হোসেন জানান, আগুনের খবর পেয়ে সিলেট সেনানিবাস ফায়ার স্টেশন এবং দক্ষিণ সুরমা ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। রাত ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, আগুনে আনুমানিক ৫০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আনুমানিক ১০ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কী কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে, তা তদন্তসাপেক্ষ বলে জানিয়েছেন এই ফায়ার ফাইটার।
এম এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে