editor
প্রকাশিত: 1:38 PM, March 12, 2023
ডিএসএস ডেস্ক :: ইংল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের হাতছানি স্বাগতিকদের সামনে। আর সেই সুযোগটা কাজে লাগাতে আত্মবিশ্বাসী টাইগাররা। টি-টোয়েন্টির এ দলটা বাংলাদেশের সেরা দল, যেখানে সবাই জানে কার কি দায়িত্ব বলে জানিয়েছেন পেসার হাসান মাহমুদ।
ডেথ ওভারে ডট বল দিয়ে প্রতিপক্ষকে আটকে রাখার পরিকল্পনা তার। ঐচ্ছিক অনুশীলনের কথা বলে মিরপুরে ঘাম ঝরিয়েছে পুরো ইংল্যান্ড দল। রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।
মাত্র এক ম্যাচেই সব বদলে যায় না। তবে স্বাগতিকদের জয় হতে পারে টার্নিং পয়েন্ট। হতে পারে টি-টোয়েন্টিতে নতুন বাংলাদেশের শুরু। হোম অব ক্রিকেটে এ স্বপ্নযাত্রায় অটল থাকতে চায় টিম টাইগার্স।
বাংলাদেশ পেসার হাসান মাহমুদ বলেন, মোমেন্টামটা অবশ্য আমাদের দিকে, তাই আমাদের চেষ্টা থাকবে এটা কন্টিনিউ করার। অধিনায়ক আমাদের ট্রেইনআপ করছে, আমরা সবাই ইয়ং সবকিছু মিলে ভালো চলছে।
হাসান মাহমুদ বলেন, এই মুহূর্তে আমাদের যে দল রয়েছে আমি মনে করি সেটা সেরা। সবাই মাঠে খুবই এনার্জেটিক, সবাই মাঠে শেষ পর্যন্ত অ্যাফোর্ট দেয়।
সবাই যার যার দায়িত্ব বুঝে নিয়েছেন। ডেথ ওভার বোলিং সামলাতে আছেন হাসান মাহমুদ। তরুণ পেসারের টার্গেট ডট বল।
টাইগার পেসার বলেন, একটা বল ডট দিতে পারলে পরবর্তী বলে ফোকাস থাকে। যদি বাউন্ডারি হয়ে যায় তারপরও আমি আমার লেন্থে থাকি, যেটা আমি পছন্দ করি বল করতে। ওই সময়টাতে ক্যারেক্টারটা শো করতে আমি নিজে পছন্দ করি।
ফিল্ডিংয়েও নতুন দিনের আগমন। পাওয়ার হিটিং, বোলিংয়ের পাশপাশি ক্যাচ প্র্যাকটিসে সিরিয়াস দেখা গেছে সবাইকে।
মিরপুরে একাদশে আসতে পারে একটা পরিবর্তন। শামীম পাটোয়ারির পরিবর্তে ফিরতে পারেন নুরুল হাসান সোহান।
ঘুরে দাঁড়াতে কতটা মরিয়া ইংল্যান্ড বলে দিচ্ছে তাদের অনুশীলনের চিত্র। ঐচ্ছিক অনুশীলনের কথা বললেও মাঠে হাজির ইংলিশদের প্রায় সবাই।
এম এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,