editor

প্রকাশিত: 12:09 PM, March 15, 2023

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শারীরিক প্রতিবন্ধি শিক্ষকের প্রতিবাদ

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শারীরিক প্রতিবন্ধি শিক্ষকের প্রতিবাদ

২০২১ সালের ১৩ অক্টোবর কুমিল্লায় পূজামন্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়। তারই ধারাবাহিকতায় জকিগঞ্জের কালিগঞ্জবাজারেও বিক্ষোভ মিছিল করা হয়। এসময় যানবাহন ভাঙচুরের একটি ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪৫০/৫০০ জনকে আসামী রেখে বিশেষ ক্ষমতা আইনে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

কিন্তু দুঃখের বিষয় সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার দেওয়ানের চক (খলাদাফনিয়া) গ্রামের আব্দুল বারীর ছেলে মো. ফয়েজ উদ্দিন দীর্ঘদিন ধরে ওমানে রয়েছেন। প্রবাসে থাকা সত্ত্বেও তাকে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলার চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়। বিশেষ মহলের প্ররোচনায় পুলিশ ফয়েজ উদ্দিনের ভাই মাদ্রাসার শিক্ষক শারীরিক প্রতিবন্ধি রইছ উদ্দিনকেও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও এলাকার নিরীহ মানুষকে মামলায় অন্তরর্ভূক্ত করে হয়রানী করা হচ্ছে। তারই প্রতিবাদে বুধবার (১৫ মার্চ) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবন্ধি রইছ উদ্দিন একা দাঁড়িয়ে প্রতিবাদ করেন।

রইছ উদ্দিন বলেন, আমি শারীরিক প্রতিবন্ধী বিয়ানীবাজারের মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক। অন্যের সাহায্য ছাড়া যেখানে আমি চলাফেরা করতে পারি না, সেখানে আমাকেও ওই বিশেষ মহলের প্ররোচনায় চার্জশিটে ১০৩ নং আসামী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাছাড়া আমার ভাই ফয়েজ উদ্দিন ঘটনার দুই মাস আগে থেকে বৈধভাবে ওমানে অবস্থান করছেন। আমাদের প্রতিবেশী হেলাল আহমদের নেতৃত্বে ওই মহলের প্ররোচনায় আমাদের দুই ভাইকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া আরও অনেক নিরপরাধ ব্যক্তির নামও চার্জশিটভুক্ত করা হয়েছে। আমরা যে ঘটনার সাথে সম্পৃক্ত নই তা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলেই স্পষ্ট হয়ে যাবে।

নিরীহ লোকদের মামলায় জড়ানোর প্রতিবাদে এলাকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হলে পুলিশ ভয়ভীতি দেখিয়ে তা পণ্ড করে দেয়। মামলা থেকে আমরা দুই ভাইসহ নিরপরাধ ব্যক্তিদের অব্যাহতি প্রদানের দাবি জানাচ্ছি। একই সাথে ওই কুচক্রী মহলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক।

উল্লেখ্য, এ ঘটনার বিষয় নিয়ে মঙ্গলবার (১৪ মার্চ) প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে