editor
প্রকাশিত: 3:41 PM, March 15, 2023
ডিএসএস ডেস্ক :: কুলাউড়ায় ‘মেয়র কাপ ফুটবল-২৩’ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে পৌরসভার আয়োজনে কুলাউড়া এনসি স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে সুপথে পরিচালনায় খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই। তাদের জন্য খেলাধুলা ও শিক্ষার সুব্যবস্থা তৈরি করে দিতে না পারলে জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।
কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক এহসান আহমদ টিপুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও কাউন্সিলর কায়ছার আরিফ।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, জেলা পরিষদ সদস্য বদরুল আলম সিদ্দিকি নানু, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, যুক্তরাজ্যস্থ কমিউনিটি লিডার আবদুল মালিক, কুলাউড়া ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক এনামুল ইসলাম, উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক মো. ফয়জুর রহমান ছুরুক, অ্যাড. এটিএম মান্নান, জাপা নেতা মবশ্বির আলী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল পাল, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কাউন্সিলর সাইফুর রশীদ সুমন ও সদস্য সচিব কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল প্রমুখ।
আব্দুল বারী চৌধুরী স্পোর্টস একাডেমির পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী খেলায় হোসেনপুর ফ্রেন্ডস ক্লাব কাদিপুর ২-১ গোলে ভূকশিমইল ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,