editor
প্রকাশিত: 1:06 PM, March 16, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র অসুস্থ আরিফুল হক চৌধুরীর হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে। এরপর পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসকরা তার হার্টের ব্লকে ৩টি রিং বসান।
জানা যায়, রোববার (১২ মার্চ) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। রাতেই সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও তার হার্টের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট চিকিৎসকগণ দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ইউনাইটেড হসপিটালে তার এনজিওগ্রাম করে হার্টে ৩টি ব্লক খুঁজে পান খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোমেনুজ্জামান। পরিস্থিতি বিবেচনায় সাথে সাথে হার্টের ব্লকে তিনটি রিং বসান তিনি।
মেয়র আরিফের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল। তবে ভবিষ্যত সুস্থতার কথা চিন্তা করে হার্টে রিং বসানো হয়েছে।
এর আগে ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হলে তার হার্টে একটি রিং পরানো হয়। হৃদরোগের সমস্যার পাশাপাশি তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে।
এদিকে, মেয়রের সুস্থতা কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে