editor

প্রকাশিত: 6:57 PM, March 16, 2023

আরাভকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইবে পুলিশ

আরাভকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইবে পুলিশ

ডিএসএস ডেস্ক :: পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য খুনের মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইবে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ।

তিনি বলেন, ঊর্ধ্বতনদের সঙ্গে আলাপ করে ইন্টারপোলের সহায়তায় আরাভকে দেশে ফিরিয়ে এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

ডিবিপ্রধান বলেন, আমাদের পুলিশের একজন মেধাবী কর্মকর্তা ছিলেন পরিদর্শক মামুন। তাকে শুধু হত্যাই করেনি। তার লাশটি যেন না পাওয়া যায় তাই কালীগঞ্জের জঙ্গলে ফেলে দিয়েছিল। এ ঘটনার পর মামলা হয়। এরপর ডিবি তদন্ত করেছে।

আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলাম পালিয়ে গেলেও নকল একজন আসামি জেলখানায় দেয় সে। পরে ডিবির তদন্তে নকল আসামির ঘটনা সামনে আসে। এরমধ্যে মূল আসামি দুবাইয়ে স্বর্ণের দোকানের মালিক রবিউল ইসলাম ওরফে আরাভ খান ভারতে পালিয়ে যায়। সেখানে তিনি ভারতীয় পাসপোর্টে দুবাই যান।

আরাভ খান ওরফে রবিউল ইসলাম একজন খুনি, সে একজন মেধাবী পুলিশ কর্মকর্তাকে খুন করেছে। মিডিয়াতে অনেকের বলার পরেও সাকিবসহ অন্যান্য স্টার খুনের মামলার আসামির ডাকে দুবাইয়ে গেছেন। তার স্বর্ণের দোকান উদ্বোধনে যোগ দিয়েছেন।

তার নামে এখন পর্যন্ত কতগুলো মামলার অভিযোগ রয়েছে জানতে চাইলে হারুন-অর-রশীদ বলেন, আসামির নামে এখন পর্যন্ত ১২টি ওয়ারেন্ট রয়েছে। মামলা রয়েছে, চার্জশিট রয়েছে তার নামে।

আরাভ খানই রবিউল ডিবি কখন নিশ্চিত হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন কোনো মামলার চার্জশিট দেওয়া হয় তখন সব আসামিরা কে কোথায় আছে তা খোঁজ-খবর নেওয়া হয়। আরাভ খানের বিভিন্ন ছবি প্রকাশ হয় এবং সাকিব আল হাসান টেলিভিশন ও ফেসবুকে ওই স্বর্ণের দোকান উদ্বোধনের বিজ্ঞাপন দিচ্ছিলেন। সবকিছু মিলেই আমরা তথ্য পাই আরাভ খানই পুলিশ খুনের মামলার আসামি রবিউল ইসলাম।

ডিবিপ্রধান বলেন, খুনের পর বিভিন্ন সময় বিভিন্ন নাম ধারণ করেন রবিউল ইসলাম। ভারতীয় পাসপোর্ট নিয়ে সে এখন দুবাইতে অবস্থান করছে।

ক্রিকেটার সাকিব অথবা অন্য যারা দুবাইতে গেছেন ডিবি কারও সঙ্গে কথা বলেছেন কিনা জানতে চাইলে হারুন-অর-রশীদ বলেন, সাকিবসহ অন্যদেরও জানানো হয়েছে। জানানোর পরেও তারা কেন পুলিশ খুনের মামলার আসামির ডাকে দুবাই গেলেন এটা আমি জানি না।

সাকিব-হিরো আলম দেশে ফিরলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের স্বার্থে আমরা যদি প্রয়োজন মনে করি তবে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের