editor

প্রকাশিত: 7:26 PM, July 19, 2022

সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ কর্মী মিজান খুন ।। থানায় মামলা

সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ কর্মী মিজান খুন ।। থানায় মামলা

নিহত মিজান হোসেন (ফাইল ছবি)

স্টাফ রিপোর্টারঃ
সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কর্মী মিজান হোসেন (২১) অজ্ঞাত দূর্বৃত্তদের হাতে খুন হয়েছে। ৭ জুলাই বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরীর টিলাগড়স্থ বালুচর খেলার মাঠের পাশে অজ্ঞাত দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে খুন করে। নিহত মিজান হোসেন সিলেটের মেজরটিলাস্থ ইসলামপুরের রফিক উদ্দিনের পুত্র ও টিলাগড় ছাত্রলীগ আজাদ গ্রুপের কর্মী। সে সিলেট সরকারি কলেজে বিএ ২য় বর্ষ মানবিক শাখার শিক্ষার্থী ছিল। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সিলেট মহনগরের শাহপরাণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, মিজান হোসেন ছাত্রলীগ আজাদ গ্রুপের প্রথম সারির একজন হিসেবে সিলেট সরকারি কলেজ ক্যাম্পাস ও টিলাগড় অঞ্চলে তার ব্যাপক প্রভাব ছিল। এতে করে প্রতিপক্ষ ছাত্র সংগঠন ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্রলীগের প্রতিপক্ষ রণজিত গ্রুপের সাথে আধিপত্য নিয়ে বিরোধ ছিল। ঘটনার দিন রাত ৮ টার দিকে নগরীর টিলাগড়স্থ বালুচর খেলার মাঠের পাশে অজ্ঞাত দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে মুমুর্ষ অবস্থায় ফেলে যায়। এসময় পথচারীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সিলেট শাহপরাণ থানার একদল পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য ঐ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ছাত্রলীগ কর্মী মিজান হত্যার খবর ছড়িয়ে পড়লে টিলাগড়সহ গোটা শহরে আতংক ছড়িয়ে পড়ে। টিলাগড়ে ছাত্রলীগ আজাদ গ্র“পের নেতাকর্মীরা সহযোদ্ধা মিজান হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে। টিলাগড়সহ আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে টিলাগড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
মিজান হোসেন খুনের ঘটনায় ঐদিন রাতে তার পিতা রফিক উদ্দিন বাদী হয়ে ৯ জনের নাম উলে­খ ও অজ্ঞাত আরো ২০ জনকে আসামী করে শাহপরাণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং- ১১, তারিখ ৭/৭/২০২২ইং। মামলার আসামীরা হলেন, সিলেট মহনগরের বালুচর এলাকার মুছলেহ উদ্দিন এর পুত্র নাজিম উদ্দিন (৩০), বালুচর এলাকার বাসিন্দা, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামের ফারুক উদ্দিন এর পুত্র সাইফুল ইসলাম (২৩), বালুচর এলাকার বাসিন্দা, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের আব্দুস শহীদ এর পুত্র জাহেদ সানি (২৪), সিলেট মহানগরের বালুচর এলাকার আব্দুল কাদিরের পুত্র রাজিব আহমদ (২৫), বালুচর এলাকার রঞ্জিত দেবের পুত্র নিলয় দেব (২৬), বালুচর এলাকার নিরঞ্জন পালের পুত্র মাধব পাল (২০), ইলেকট্রিক সাপ্লাই এলাকার মৃত বশির আহমদের পুত্র কাউসার আহমদ (২৪), টিলাগড় শাপলাবাগ এলাকার সুবাস দেবের পুত্র মানিক দেব মিলন (৩২) ও রায়নগর এলাকার আবুল কালামের পুত্র রুহেল আহমদ (২২)। এছাড়া অজ্ঞাত আরো ২০ জনকে আসামী করা হয়েছে।
এ বিষয়ে সিলেট শাহপরাণ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান বলেন, ছাত্রলীগ কর্মী মিজান খুনের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে। পাশাপাশি শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির