editor

প্রকাশিত: 7:54 PM, March 22, 2023

বাঁচতে হলে ছাড়তে হবে তামাকের নেশা: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাঁচতে হলে ছাড়তে হবে তামাকের নেশা: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ডিএসএস ডেস্ক :: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, তামাক একটি মরণ নেশা এবং ভয়াবহ ব্যাধি। তামাক শুধু মৃত্যুর কারণ নয়, তামাক সেবনে স্ট্রোক, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনির সমস্যাসহ নানা জটিল রোগ ক্রমাগত বেড়েই যাচ্ছে।

অল্প বয়সে রোগাক্রান্ত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে তামাক সেবনকারীরা। তরুণ ও যুব সমাজসহ সবাইকে এ ভয়াবহ নেশা থেকে দূরে থাকার আহ্বান জানাই।

প্রতিমন্ত্রী বুধবার (২২মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে মিশনের আয়োজিত ‘ঢাকা আহ্ছানিয়া মিশন তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তামাক ও ধূমপান নিয়ে নিজের জীবনের ভয়ংকর অভিজ্ঞতার কথা উল্লেখ করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আমি মারাত্মক চেন স্মোকার ছিলাম। ঘুমানোর সময়টুকু ছাড়া সারাক্ষণই ধূমপান করতাম। যার ফলস্বরূপ বুক ধড়ফড়, হাঁচি-কাশিসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগতাম। ধূমপানের ভয়াবহ পরিণতি হিসেবে সর্বশেষ ২০০৩ সালের দিকে হৃৎপিণ্ডে ৬৭ শতাংশ ব্লক ধরা পড়ে। পরে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে সে যাত্রা রক্ষা পাই।

প্রধান অতিথি বলেন, সে ২০০৩ সালে যে ধূমপান ছেড়েছি, বিগত ২০ বছরে আর সেটি ছুঁয়েও দেখিনি। মহান আল্লাহর রহমতে এরপর থেকে বেশ সুস্থ আছি।

কে এম খালিদ বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। সাংবাদিকদের তাদের লেখনীর মাধ্যমে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ঢাকা আহ্ছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০২২ প্রদান একটি সময়োপযোগী উদ্যোগ ও প্রশংসার যোগ্য। এর মাধ্যমে সাংবাদিকরা তামাক নিয়ন্ত্রণ বিষয়ক আরও নতুন নতুন রিপোর্টিংয়ে আগ্রহী ও উৎসাহী হবেন বলে আমি মনে করি।

ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ এমপি ও রেলপথ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. সাইফুজ্জামান শিখর এমপি।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী হোসেন আলী খন্দকার, বিএফইউজে’র সাবেক সভাপতি ও টিভি টুডের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল এবং ‘ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশ’ এর লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান।

স্বাগত বক্তৃতা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

প্রতিমন্ত্রী পরে রাজধানীর কাঁঠালবাগানে সদ্য সমাপ্ত ‘অমর একুশে বইমেলা ২০২৩’ উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ বুলেটিন ‘ছুটির দিনের বইমেলা’র উদ্যোগে ‘আর্টলিট সেরা বই পুরস্কার ২০২৩’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, তামাকজাত দ্রব্যের ক্ষতি, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও তামাক কর বাড়ানো নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ‘ঢাকা আহ্ছানিয়া মিশন তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০২২’ পেয়েছেন চার সাংবাদিক।

ঢাকা আহ্ছানিয়া মিশন তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার-২০২২ প্রাপ্ত সাংবাদিকরা হলেন প্রিন্ট মিডিয়া বিভাগে দ্যা বাংলাদেশ টুডের স্টাফ রিপোর্টার পিংকি আক্তার, অনলাইন মিডিয়া বিভাগে বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর স্টাফ করেসপনডেন্ট সোলায়মান হাজারী ডালিম, টিভি রিপোর্টিং বিভাগে ডিবিসি নিউজ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাহসিনা সাদিক এবং মোহনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শামিমুজ্জামান চৌধুরী।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের