editor
প্রকাশিত: 2:31 PM, March 23, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট সদর উপজেলার পীরেরচক বাজার এলাকায় মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে যুবক ‘খুন’র ঘটনায় মামলার একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাহমুদ হোসেন (৪৫)। মাহমুদ হোসেন পীরেরচক কুশিরগুল গ্রামের বাসিন্দা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান থানার এসআই মনির বুধবার (২৩ মার্চ) রাতে বটেশ্বর এলাকা থেকে মাহমুদ হোসেনকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা নং ১৭ (০৩) ২০২৩।
প্রসঙ্গত, রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পীরেরচক বাজার এলাকায় বিরোধপূর্ণ জায়গায় মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে পীরেরচক কুশিরগুল গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আশিক মিয়া (৩৪) ‘খুন’ হন। মাটি কাটার মেশিন (এস্কেভেটর বা ভেকু) দিয়ে তার বুকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পর থেকে দুই অভিযুক্ত পীরেরচক গ্রামের মনহর আলী মনু মিয়ার ছেলে ইসরাব আলী (৫০) ও মাহমুদ হোসেন (৪৫) পলাতক ছিলেন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আশিকের ছোট ভাই মাসুক মিয়া বাদি হয়েছেন। মামলায় ইসরাব ও মাহমুদ ছাড়াও একই এলাকার খুরশেদ আলম (৩৫) নামের একজনকে আসামি করা হয়েছে।
অভিযুক্ত তিনজনের সঙ্গে আশিকের পরিবারের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ রয়েছে দীর্ঘদিনের। রোববার সকালে বিরোধপূর্ণ জায়গায় অভিযুক্তরা ভেকু দিয়ে মাটি কাটতে শুরু করেন। এসময় আশিক প্রতিবাদ করলে উভয়পক্ষের মাঝে ঝগড়া শুরু হয় এবং একপর্যায়ে ভেকুর আঘাতে তার প্রাণহানি ঘটে।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির