editor
প্রকাশিত: 1:03 PM, March 25, 2023
ডিএসএস ডেস্ক :: বাংলাদেশী প্রথম পেশাদার বক্সার হিসেবে ৭টি জয় এবং ৪৫ রাউন্ড ফাইট করার গৌরব অর্জন করেন আমিনুল। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির উদ্যোগে ঢাকা রাজধানীর শ্যামলী পার্ক মাঠে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা দিবস নকআউট চ্যালেঞ্জ বক্সিং প্রতিযোগিতা। গত ১৯ মার্চ অনুষ্ঠিত বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন দেশের ১৫টি জেলা থেকে বাছাই করা সেরা ২৪ জন পেশাদার নারী-পুরুষ বক্সার।
চ্যাম্পিয়নশিপে আন্তর্জাতিক পেশাদার বক্সার, সিলেট এমসি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্সের ছাত্র আমিনুল ইসলাম সুপার ফ্লাই ওয়াটে ৫২ কেজি ক্যাটাগরিতে ফাইট করেন। ৬ রাউন্ড এর ফাইটে আমিনুল ইসলাম তার প্রতিপক্ষকে দ্বিতীয় রাউন্ডে নক আউট করে বিজয়ী হন। ২০২১ সালের ১৩ই আগস্ট পেশাদার বক্সিংয়ে যাত্রা শুরু করেন আমিনুল ইসলাম। ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত পেশাদার বক্সিংয়ে আমিনুল ইসলাম বাংলাদেশী পেশাদার বক্সার হিসেবে তিনি তার ক্যারিয়ারের ১২টি পেশাদার বক্সিং ফাইট সম্পন্ন করেন।
আমিনুল ইসলাম ছাড়া বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোন বাংলাদেশী বক্সার পেশাদার বক্সিংয়ে ১২টি ফাইট করার গৌরব অর্জন করতে পারেননি। আমিনুল ইসলাম পেশাদার বক্সিংয়ে আরো দুটি অবিশ্বাস্য রেকর্ড গড়েন। বাংলাদেশী প্রথম পেশাদার বক্সার হিসেবে ৭টি জয় এবং ৪৫ রাউন্ড ফাইট করার গৌরব অর্জন করেন আমিনুল। পেশাদার বক্সিংয়ে যার হাত ধরে আমিনুল ইসলামের যাত্রা শুরু হয় তিনি হলেন- ইউনিভার্সেল বক্সিং কাউন্সিলের ওয়ার্ল্ড জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। আমিনুল ইসলাম স্বাধীনতা দিবস নকআউট চ্যালেঞ্জ বক্সিং প্রতিযোগিতা বিজয়ী হওয়ায় মোঃ আসাদুজ্জামানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,