editor

প্রকাশিত: 11:15 AM, March 30, 2023

পাথরবিহীন ৬.১৫ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন

পাথরবিহীন ৬.১৫ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন

ডিএসএস ডেস্ক :: পদ্মা সেতুতে পাথরবিহীন ৬ দশমিক ১৫ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ শেষ হয়েছে। বুধবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে পদ্মা সেতু রেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (অফিস ম্যানেজার) মো. সাদমান শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে পদ্মা সেতুর মধ্যেভাগ প্রান্তে কাজ শুরু হয়ে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে শেষ হয়। রেললাইনের ৭ মিটার কংক্রিট ঢালাই করার মধ্য দিয়ে নির্মাণ কাজ শেষ হয়।

তিনি বলেন, পদ্মা সেতুতে অসম্পূর্ণ (বাকি) থাকা ৭ মিটার কংক্রিট ঢালাইয়ের কাজ বিকেলে শেষ হয়েছে। এর মধ্যে দিয়ে আমরা সেতুর ওপরের রেল লাইনের কাজ শেষ করেছি। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় রেল লিংক প্রকল্পের অধীনে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হচ্ছে। এই ১৬৯ কিলোমিটার রেল লাইনের মধ্যে পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন করা হয়েছে ৬ দশমিক ১৫ কিলোমিটার। সেতুতে রেলপথের একটি স্লিপার বসানো বাকি ছিল। ওই স্লিপারটি মঙ্গলবার চায়না থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। এরপর সন্ধ্যায় তা প্রকল্প এলাকায় আনা হলে, রাতেই ওই স্লিপারটি সেতুর রেলপথে বসানো হয়। সেতুতে তা বসানোর পর অসম্পূর্ণ থাকা বাকি ৭ মিটার কংক্রিটের ঢালাই আজ শেষ হয়।

এ সময় রেল লিংক প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেনের উপস্থিতিতে ৭ মিটারের ঢালাইয়ের মধ্যে দিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা পদ্মা সেতুতে রেল লাইন বসানোর কাজের সমাপ্ত ঘোষণা করে। রেলমন্ত্রীর উপস্থিতিতে সেতুতে ৪ এপ্রিল রেল চলবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে প্রকল্পের সহকারী প্রকৌশলী (অফিস ম্যানেজার) মো. সাদমান শাহরিয়ার বলেন, আমরা কাজটি সফলভাবে করতে পেরে খুবই আনন্দিত। আগামী ৪ এপ্রিল রেলমন্ত্রী প্রকল্প এলাকায় আসবেন বলে আমরা নিশ্চিত হয়েছি। সবকিছু ঠিক থাকলে ওই দিন ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে মন্ত্রী মহোদয়কে নিয়ে মাওয়া স্টেশন পর্যন্ত ৪২ কিলোমিটার রেলপথে পরীক্ষামূলক রেল চালানো হবে।

পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পের পরিদর্শন প্রকৌশলী সঞ্জয় চন্দ্র রায় বলেন, পাথরবিহীন রেলপথ নির্মাণ করে আমরা বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। সেতুর ওপর সফলভাবে রেললাইন নির্মাণ করতে পেরে আমরা গর্বিত। আগামী সপ্তাহে যাত্রীবাহী তিনটি বগি নিয়ে একটি রেলগাড়ি (টেস্টরেল) পরীক্ষামূলকভাবে সেতুতে চালানো হবে। তখন এ কাজের পরিপূর্ণতা পাব আমরা।

এদিকে পদ্মা সেতু রেল লিংক প্রকল্প সূত্রে জানা গেছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় রেল লিংক প্রকল্পের অধীনে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হচ্ছে। প্রায় ৪০ হাজার কোটি টাকার এই প্রকল্পের ঠিকাদার চীনের চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিআরইসি)। পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের কাজ তিন ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে-ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা ও ভাঙ্গা থেকে যশোর। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের মাওয়া স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত দূরত্ব রেল পথে ৪২ কিলোমিটার। মাওয়া-ভাঙ্গা রেল পথের ৪২ কিলোমিটারের মধ্যে পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন করা হয়েছে ৬ দশমিক ১৫ কিলোমিটার। সেতুতে রেলপথের একটি স্লিপার বসানো বাকি ছিল। ওই স্লিপারটি মঙ্গলবার চায়না থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। এরপর সন্ধ্যায় তা প্রকল্প এলাকায় আনা হয়। রাতে ওই স্লিপারটি সেতুর রেলপথে বসানো হয়। সেতুতে তা বসানোর পর ৭ মিটার কংক্রিটের ঢালাই বাকি রাখা হয়েছিল।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের