editor
প্রকাশিত: 12:36 PM, March 30, 2023
ডিএসএস ডেস্ক :: রনি তালুকদার বাংলাদেশের টি-টোয়েন্টি দলের জন্য হয়ে এসেছেন অনেকটা আশীর্বাদের মতো। দীর্ঘদিন ধরে উদ্বোধনী জুটি নিয়ে ছিল বাংলাদেশের সমস্যা। লিটন দাসের সঙ্গে রনির জুটি সমাধান হয়ে এসেছে তার। ৫ ইনিংসে ৩১৯ রান করার পথে ওভার প্রতি ১০ এর বেশি গড়ে রান করেছে এ জুটি।
শুধু রানের বিচারেই নয়। রনি তালুকদার এনে দিচ্ছেন ঝড়ো শুরুও। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩৮ বলে ৬৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন তিনি। দ্বিতীয় ম্যাচেও ২৩ বলে করেন ৪৪ রান। ব্রডকাস্টিং চ্যানেল টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রনি বলেছেন, এমন খেলাই পছন্দ তার।
তিনি বলেন, ‘এখানে কোনো সিক্রেট নাই (আক্রমণাত্মক ব্যাটিংয়ের)। ড্রেসিংরুম থেকে খেয়ে মাঠে আসলাম, খেলে দিলাম এমন না। এজন্য আগে মাইন্ড সেট আপ করতে হবে। দল থেকে সেই সমর্থন যদি আপনি পান, তাহলে আপনার খেলার প্যাটার্নটা বদলে যাবে। আর আপনারা তো জানেন, আমি এ ধরনের খেলাটা পছন্দ করি। সবসময় এভাবেই খেলে আসছি। ’
অধিনায়ক বা কোচের থেকে কেমন বার্তা থাকে এমন প্রশ্নে রনি বলেন, ‘ড্রেসিংরুম থেকে টিম ম্যানেজম্যান্ট আমাকে একটা পরিকল্পনা দিয়ে দেয়। উনারাও আমাকে অনেকদিন ধরে দেখতেছে আমি কী ধরনের খেলা পছন্দ করি। তাদেরও একই কথা যেন স্বাভাবিক খেলাটা খেলি। ’
প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হলেও পুরস্কারটি নিতে পারেননি রনি। ফিল্ডিংয়ের সময় পাওয়া ব্যথার চিকিৎসা চলছিল তার। পরে ফেসবুকে রনি লিখেছিলেন ‘বাবা নিশ্চয়ই আকাশ থেকে দেখছো। ’ তার কথা স্মরণ করে রনি বলছিলেন, ‘বাবাকে খুবই মিস করি। আমার এত দূর আসার পেছনে বাবার অবদান অনেক বেশি। ’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,