editor
প্রকাশিত: 12:03 PM, April 1, 2023
ডিএসএস ডেস্ক :: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিসহ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার ও ঢাকার সাভারে সংবাদ প্রকাশের জের ধরে গ্রেফতার হওয়া প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান সামসের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা।
শুক্রবার (৩১ মার্চ) সাংবাদিকদের আয়োজনে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ সড়ক চাই এর ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আবু মহিউদ্দিন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আহসান হাবিব বাবু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টোর জিয়াউর রহমান বকুল, প্রথম আলোর প্রতিনিধি মজিবর রহমান খান, ডেইলী স্টারের ঠাকুরগাঁও প্রতিনিধি কামরুল হাসান রুবায়েদ, এটিএন নিউজের সাংবাদিক এম এ সামাদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এসময় মানববন্ধনে তারা বলেন, স্বাধীন সাংবাদিকতায় বড় প্রতিবন্ধকতা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। সাংবাদিকদের নানাভাবে এ আইনের মাধ্যমে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে, হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। তাই দ্রুত এ কালো আইন বাতিল করে সরকারকে স্বাধীন সাংবাদিকতায় সহযোগিতার করার দাবিসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেফতার করার দাবি জানাচ্ছি।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের