editor
প্রকাশিত: 12:11 PM, April 1, 2023
ডিএসএস ডেস্ক :: রাজশাহীর পুঠিয়ায় মসজিদের ইমামের বেতনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মসজিদ কমিটির সভাপতির ছেলে ও ভাতিজাকে কুপিয়ে জখম করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের পশ্চিম ধোপাপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন- ওই মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম আজাদের ছেলে জুয়েল (৩৫) ও ভাতিজা মিজানুর রহমান (৩০)।
মসজিদের ইমাম হাফেজ আলমগীর হোসেন বলেন, এলাকার লোকজনের অনুদানে তাদের বেতন দেওয়া হয়। অনেক মুসল্লি আছেন যারা প্রতিমাসে নির্দিষ্ট হারে চাঁদা দেন। এরমধ্যে গত কয়েক মাস থেকে কয়েকজন নিয়মিত চাঁদা দেননি। যার কারণে শুক্রবার মসজিদের ব্যবস্থাপনা কমিটিসহ কয়েকজন আলোচনায় বসেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সবাই নিজের বাড়ি চলে যায়। এরপর বাইরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুজনকে কুপিয়ে জখম করা হয়।
মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, প্রতিবেশী আব্দুস সালাম ও তার অনুসারিরা গত কয়েক মাস থেকে ইমামের বেতনের জন্য ধার্য করা টাকা দিচ্ছেন না। শুক্রবার সেই টাকা চাওয়ায় তিনি কমিটির লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। আর এর জেরে তার ছেলে ও ভাতিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন তারা। বর্তমানে তারা রামেক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এই ব্যাপারে জানতে চাইলে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, বিষয়টি লোক মুখে তিনি শুনেছেন। তবে এখনও থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের