editor
প্রকাশিত: 2:20 PM, April 2, 2023
ডিএসএস ডেস্ক :: মারা গেছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার সেলিম দুরানি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। আজ সকালে গুজরাটের জামনগরের বাড়িতে মৃত্যু হয় তার। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত জানুয়ারিতে ঊরুর হাড় ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করা হয়েছিল।
ভারতের হয়ে ২৯ টেস্ট খেলে ১ হাজার ১০২ রান করেছেন দুরানি। পাশাপাশি বল হাতে নেন ৭৫ উইকেট। ১৯৬০-৬১ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের নায়ক ছিলেন এই অলরাউন্ডার। কলকাতা টেস্টে ৮ ও চেন্নাই টেস্টে নিয়েছিলেন ১০ উইকেট। তার দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত।
ভারতীয় ক্রিকেটে দুরানির অবদান বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথম ক্রিকেটার হিসাবে পেয়েছিলেন অর্জুন পুরস্কার। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেছিলেন সৌরাষ্ট্র, রাজস্থান এবং গুজরাটের হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭০টি ম্যাচ খেলেছিলেন দুরানি। ৮ হাজার ৫৪৫ রানের পাশাপাশি ৪৮৪ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।
১৯৩৪ সালের ১১ ডিসেম্বর আফগানিস্তানের কাবুলে জন্ম দুরানির। পরে গুজরাটের জামনগরে চলে আসে তার পরিবার। সেখানেই বেড়ে উঠেছিলেন তিনি। ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল বাঁহাতি এই অলরাউন্ডারের। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুতই জনপ্রিয়তা পান তিনি। তাছাড়া সমর্থকরা তার কাছে ছয় হাঁকানোর দাবি করলে তা অনায়াসেই পূরণ করতেন সেই সময়ে। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেন ১৯৭৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে।
১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ় সফরের প্রথম টেস্টেও ভারতের জয়ে দারুণ অবদান ছিল দুরানির। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে অল্প সময়ের ব্যবধানে আউট করেছিলেন ক্লাইভ লয়েড ও গ্যারি সোবার্সকে। রানের খাতা খোলার আগেই তার বলে বোল্ড হন সোভার্স। সেই ইনিংসে ১৭ ওভার বোলিং করে কেবল ২১ রান দিয়েছিলেন এই বাঁহাতি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সেটাই ছিল ভারতের প্রথম টেস্ট জয়।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,