editor
প্রকাশিত: 12:43 PM, April 5, 2023
ডিএসএস ডেস্ক :: আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল প্রথম দিন শেষে ৩৪ রানে ২ উইকেট হারিয়ে অস্বস্তিতে ছিল বাংলাদেশ। তবে টাইগাররা আজ (৫ এপ্রিল) দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোটাই কাজে লাগিয়েছে। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের দ্বৈত অর্ধশতকে প্রথম সেশনের নিয়ন্ত্রণ স্বাগতিকদের দখলে। সাকিব-মুশফিক গড়েছেন ১২৭ রানের জুটি। মধ্যাহ্ণ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৭০ রান।
এর আগে এদিন সকাল ১০টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। তবে মুমিনুল ক্রিজে থিতু হতে পারেননি। প্রথম দিন ১২ রানে অপরাজিত থাকা মুমিনুল আজ করেছেন মাত্র ৫ রান। ৪ দিয়ে দিন শুরু করা এই লিটল মাস্টার মার্ক অ্যাডায়ারের বলে সংযোগ করতে ব্যর্থ হয়ে ১৭ রানে বোল্ড হয়ে ফেরেন।
এরপর অবশ্য তেমন ভাবতে হয়নি সাকিবদের। অধিনায়কের সঙ্গে দারুণ বোঝাপড়া তৈরি করেন মুশফিক। সাকিব আক্রমণাত্মক হলেও মুশফিক খেলেছেন ধীরে-সুস্থে। তবে তিনিও বেশি বল ব্যয় করেননি। মাঝেমধ্যে চার হাঁকিয়ে তিনি টেস্ট মেজাজ দূর করেন। অন্যপ্রান্তে সারাক্ষণই ১০০ স্ট্রাইক রেটে ব্যাট চালাতে থাকেন সাকিব। পরপর দুই বলে চারের বাউন্ডারিতে মাত্র ৪৫ বল তিনি ৩১তম অর্ধশতকের দেখা পান। অন্যদিকে মুশফিকের ২৬তম ফিফটি আসে ৬৭ বলে।
লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে মুশফিক ৫৩ এবং সাকিব ৭৪ রানে অপরাজিত ছিলেন। একইসঙ্গে আয়ারল্যান্ডের করা রানের চেয়ে বাংলাদেশ মাত্র ৪৪ রানে পিছিয়ে আছে। লাঞ্চ বিরতি থেকে ফিরেই দ্রুতই লিড বাড়ানোর চেষ্টা থাকবে বাংলাদেশের অন্যতম সেরা এই জুটির।
এর আগে গতকাল প্রথম ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবাল। তবে শুরুতেই গোল্ডেন ডাকে ফিরে যান শান্ত। এরপর দিনের শেষ বলে বিদায় নেন তামিমও। যার কারণে আইরিশদের মাত্র ২১৪ রানে আটকে দেওয়ার পরও বাংলাদেশের জন্য দিনটি পুরোপুরি উজ্জ্বল ছিল না। সফরকারীদের অল্প রানে আটকে দেওয়ার পথে টাইগার স্পিনার তাইজুল ইসলাম ৫টি উইকেট নেন।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,