editor
প্রকাশিত: 12:23 PM, April 8, 2023
ডিএসএস ডেস্ক :: রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে সব পুড়ে যাওয়ার পাঁচদিন পেরিয়ে গেলেও এখনো ধ্বংসস্তূপে থেকে বের হচ্ছে ধোঁয়া। পুড়ে বিরানভূমি হয়ে যাওয়া জায়গা থেকে ট্রাকে করে সরানো হচ্ছে কয়লা হয়ে যাওয়া টিন-লোহা। প্রায় ৫০ জন শ্রমিক এসব পোড়া টিন, লোহা, সার্টার ট্রাকে তোলার কাজ করছে।
শনিবার (৮ এপ্রিল) সকালে সরেজমিন গিয়ে এমন চিত্রই দেখা যায়।
অন্যদিকে এনেক্সকো টাওয়ারের সামনে ঢাকা জেলা প্রশাসনের স্থাপন করা সহায়তা তথ্য কেন্দ্রে দেখা গেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দীর্ঘ লাইন। প্রশাসনের সহায়তা পাওয়ার আশায় তারা ব্যবসায়ীক প্রমাণসহ তথ্য নিবন্ধন করছে।
সরেজমিন দেখা যায়, বঙ্গবাজারের ধ্বংসস্তুূপ সরানোর কাজ পুরোদমে চলছে। বঙ্গবাজরের কোনও কোনেও অংশ থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। এখানকার বাতাসে এখনো পোড়ার গন্ধ। ভাঙ্গারিশ্রমিক যখনই পুড়ে যাওয়া টিন-লোহা টান দিচ্ছে তখনই বেশি ধোঁয়া যাচ্ছে। তাৎক।ষণিক ধোঁয়া বন্ধ করার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পানি ছিটানো হচ্ছে।
কয়েকজন ব্যবসায়ী জানান, পুড়ে যাওয়া লোহা, টিন ৪০ লাখ টাকায় মার্কেটের মালিক সমিতির অনুমতিতে বিক্রি করা হয়েছে। এ টাকা ক্ষতিগ্রস্ত সব ব্যবসায়ীদের দেওয়া হবে।
এদিকে সকাল থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করতে দেখা গেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ সদস্যদের আশাপাশে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
গত ৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। আগুনে পুড়ে যায় বঙ্গবাজার কমপ্লেক্সে বঙ্গ মার্কেট, গুলিস্তান মার্কেট, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট ও এনেক্সকো টাওয়ার।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের