editor
প্রকাশিত: 3:59 PM, April 8, 2023
ডিএসএস ডেস্ক :: গত পনেরো দিন রমজান আরামেই কেটেছে সিলেট বাসীর। তাপমাত্রা অনুকূলে থাকায় তেমন কষ্ট হয়নি। কিন্তু আজ সিলেটের তাপমাত্রা বাড়ায় কিছুটা অস্বস্তিতে ভুগছেন রোজাদাররা। রোজার মাঝামাঝি সময়ে হঠাৎ করে তাপমাত্রা বাড়ায় অতিষ্ঠ জনজীবন। তাপদাহের শঙ্কা না থাকলেও সিলেট বিভাগের তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
গরমে বাড়িতেও আবদ্ধ থাকা কষ্ট হয়ে পড়ছে। আর যারা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হয়েছে তারাও গরমের তীব্রতায় অতিষ্ঠ হয়ে উঠেছেন। সবথেকে বেশি কষ্টে পড়েছে রোজাদাররা।
দক্ষিন সুরমার বাসিন্দা সেলিম বলেন, আবহাওয়া ঠান্ডা থাকায় গত কয়েকদিন রোজায় তেমন সমস্যা হয়নি। কাজে বের হলেও তৃষ্ণা লাগেনি। তবে আজ প্রচন্ড গরম। আজকের গরমে দিশেহারা হয়ে পড়েছি।
রিকশা চালক নূর বলেন, রোজা রেখে এতদিন রিকশা চালাতে পেরেছি। তবে আজকের গরমে মনে হচ্ছেনা রোজা রাখতে পারবো। হঠাৎ করে এমন গরমে সবারই সমস্যা হচ্ছে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, দেশের বেশ কিছু অঞ্চলে তাপদাহ চলছে। তবে সিলেট তাপমাত্রা বাড়লেও আপাতত তাপদাহের সম্ভাবনা নেই। সিলেট বিভাগের তাপমাত্রা আগামী কয়েকদিন বাড়তে পারে বলে জানান তিনি।
আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির