editor
প্রকাশিত: 11:39 AM, April 9, 2023
ডিএসএস ডেস্ক :: জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় পিকআপ ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন।
রোববার (৯ এপ্রিল) ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।
নিহতরা হলেন, জামালপুর শহরের বিয়ারা পলাশ ঘর এলাকার শাহ্ আলম (৩৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার চঞ্চল বর্মন (২৭), তিনি পেশায় পাওয়ার টেকনিশিয়ান, গাড়ি চালক কাজল (৩৫), তার বাড়ি জামালপুর সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকায়। তারা সবাই গ্রামীণফোন কোম্পানিতে কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মালঞ্চ (বেতমারী) এলাকায় ভোর সকালে সাড়ে ৬টার দিকে দেওয়ানগঞ্জগামী ট্রাক ও জামালপুর শহরগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানে থাকা তিনজন নিহত হন। তারা রাত ৩টার দিকে দেওয়ানগঞ্জে গ্রামীণফোন টাওয়ারের কাজ শেষ করে সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর শহরের গ্রামীণফোন অফিসে যাচ্ছিলেন।
ওসি দেলোয়ার হোসেন বলেন, ট্রাক ও পিকআপে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের