editor
প্রকাশিত: 3:13 PM, April 9, 2023
ডিএসএস ডেস্ক :: জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় দেশে ব্যবহৃত হচ্ছে সর্বাধুনিক মাইক্রোওয়েভ প্রযুক্তি।
আধুনিক এ প্রযুক্তির মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মাত্র ৩০ মিনিটেই মেডিক্যাল বর্জ্যকে সাধারণ বর্জ্যে পরিণত করা সম্ভব। এতে করে একদিকে যেমন জনস্বাস্থ্য সুরক্ষিত রাখে, অন্যদিকে এটি পরিবেশবান্ধবও।
দেশের তিনটি বড় হাসপাতাল পরিবেশ ও স্বাস্থ্যগত ঝুঁকি কমাতে মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় সর্বাধুনিক মাইক্রোওয়েভ পদ্ধতি ব্যবহার শুরু হয়েছে। পরিবেশবান্ধব এই বর্জ্য ব্যবস্থাপনায় কোনো জীবাণুও অবশিষ্ট থাকে না। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ২০১৭-২০১৮ অর্থবছরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে মাইক্রোওয়েভ পদ্ধতিতে মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে। যার মাধ্যমে প্রতিদিন গড়ে এই তিন প্রতিষ্ঠানের গজ, ব্যান্ডেজ, কাপড়, সিরিঞ্জ, সুঁই, বোতল, স্যালাইন ব্যাগ, নল, ছুরি-কাঁচি, মানুষের শরীর থেকে কেটে ফেলা অংশ মিলিয়ে তিন হাজার কেজিরও বেশি বর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে।
টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি সরজমিন ঘুরে দেখা গেছে, ‘বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কর্মীরা হাসপাতালের মেডিক্যাল ও অন্যান্য বর্জ্য হাসপাতাল থেকে এনে মেশিনে দিচ্ছেন এবং আধা ঘণ্টা পর পানিহীন শুকনো অবশিষ্ট অংশ মেশিন থেকে বের হয়ে আসতে থাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনায় এখন পর্যন্ত এটাই বিশ্বে সর্বাধুনিক ও জনপ্রিয় প্রযুক্তি। বর্তমানে অস্ট্রেলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চীন, কম্বোডিয়া, তুরকিস্তান, ইজবেকিস্থান, রাশিয়া, তাজাকিস্থান, ফ্রান্স, নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৬০ টিরও অধিক দেশে এ প্রযুক্তি ব্যবহৃত হয়।
এ বিষয়ে মাইক্রোওয়েভ মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ট্রেড ভিশন লিমিটেডের ম্যানেজার শাহেদুজ্জামান বাসসকে বলেন, যে মেডিক্যাল বর্জ্যে জীবাণু থাকতে পারে বলে ধারণা করা হয় সেগুলো এই মেশিনের ফেলা হয়। মেশিনটির ভেতরে থাকা ধারাল ব্লেড দ্রুত ঘোরানোর মাধ্যমে সব কিছুই মুহূর্তেই ডাস্ট হয়ে যায় এবং টেক্সটাইল মিলের ফেলে দেয়া সুতার মতো দেখা যায়। এর ফলে বর্জ্যগুলো আগের তুলনায় ৮৫ শতাংশ কম জায়গা দখল করে এবং ২৫ শতাংশ ওজন কমিয়ে ফেলে। কেউ ইচ্ছা করলে জীবাণুমুক্ত বর্জ্যগুলোকে কাজে লাগাতেও পারে।
বর্জ্য ব্যবস্থাপনায় সর্বাধুনিক মাইক্রোওয়েভ পদ্ধতি ব্যবহার সম্পর্কে টাঙ্গাইল সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. এস কে এম শুয়াইবুর রহমান জানান, এই মেশিন ব্যবহার করার ফলে পরিবেশ ও স্বাস্থ্যগত ঝুঁকি কমে এসেছে। এটি দেশের সব হাসপাতালে ব্যবহার করলে ভালো হয়। পাশাপাশি উন্নত বিশ্বের মতো এই বর্জ্য রিসাইক্লিং করে এর থেকে সুবিধা নেয়া যেতে পারে।
এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, মাইক্রোওয়েভ প্রযুক্তি ব্যবহার খুবই ভালো। সব বর্জ্য একদম ক্রাশ করে জীবাণু মুক্ত করে সিটি করপোরেশনের ডাস্টবিনে ফেলে দেয়া হয়। এতে কোনো ধরণের ঝুঁকি থাকে না।
এ বিষয়ে আইইডিসিআরের উপদেষ্টা মোস্তাক হোসেন বলেন, বর্জ্য পরিশোধনে আধুনিক প্রযুক্তির মাইক্রোওয়েভ ব্যবহার খুবই ভালো। সহজে এতে বর্জ্য ক্রাশ করে জীবাণু মুক্ত করা যায়। এতে ঝুঁকি কম।সূত্র: বাসস
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের