editor
প্রকাশিত: 9:28 PM, April 9, 2023
ডিএসএস ডেস্ক :: দেশে জনসংখ্যা বাড়ার হার কমছে। এ প্রবণতার মধ্যেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারির যাচাইপরবর্তী সমন্বিত পরিসংখ্যান প্রতিবেদন বলছে, মোট জনসংখ্যার ৫০ দশমিক ৪৩ শতাংশ এখন নারী। আর পুরুষ ৪৯ দশমিক ৫১ শতাংশ।
সে হিসেবে দেশে নারীর সংখ্যা এখন ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন। পুরুষের সংখ্যা ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩। দেশে মোট জনসংখ্যা এখন জনংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১।
রোববার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের যাচাই প্রতিবেদনের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করা হয়। জরিপের প্রাথমিক প্রতিবেদনের ফল এবং যাচাই প্রতিবেদনের ফলের মধ্যে ব্যবধান দেখানো হয়েছে প্রতিবেদনটিতে। এ উপলক্ষ্যে রাজধানীর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রণালয়ের প্রতিমমন্ত্রী অধ্যাপক শামসুল আলম এতে বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন, বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান প্রমুখ।
বিবিএসের গণনা জরিপের প্রাথমিক প্রতিবেদনের পর গত ৬ ফ্রেব্রুয়ারি বিআইডিএসের যাচাই প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে প্রাথমিক প্রতিবেদনের চেয়ে মোট জনসংখ্যা প্রায় ৫০ লাখ বেড়েছে।
এভাবে প্রায় সব ধরনের পরিসংখ্যানই প্রাথমিক প্রতিবেদনের চেয়ে বেড়েছে। গত ২৭ জুলাই জনশুমারির প্রাথমিক ফল প্রকাশ করা হয়। ১৪ জুন রাত ১২টায় সারাদেশে একযোগে গণনা কার্যক্রম শুরু হয়ে ২১ জুন শেষ হয়।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের