editor
প্রকাশিত: 1:08 PM, April 10, 2023
ডিএসএস ডেস্ক :: আসন্ন পবিত্র ঈদুল ফিতরে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে কোনো বিধিনিষেধ থাকছে না। তবে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানো যাবে না বলে জানানো হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উদযাপন-২০২৩ উপলক্ষ্যে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রোববার বনানীর বিআরটির কার্যালয়ে এসব কথা বলেন।
সেতুমন্ত্রী মোটরসাইকেল চলাচলের বিষয়ে প্রশ্ন করে বলেন, মহাসড়কে মোটরসাইকেল চলবে না, এটি কি আমরা বলেছি? তবে শুধু পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানো যাবে না। এ ছাড়া সব মহাসড়কেই মোটরসাইকেল চলবে।
অবশ্য এর আগের ঈদের সাত দিন মহাসড়কে মোটরসাইকেল চালানো যাবে না বলে সড়ক বিভাগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল।
ওই নির্দেশনায় বলা হয়, পবিত্র ঈদুল আজহার আগের তিন দিন, ঈদের দিন ও ঈদের পরের তিন দিন— এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না। শুধু রাজধানী ঢাকাসহ অনুমোদিত এলাকায় চলতে পারবে ভাড়ায় চালিত মোটরসাইকেল।
এ ছাড়া এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছিল। তবে এবার মোটরসাইকেল চলাচলে কোনো বিধিনিষেধ থাকছে না বলেই জানালেন মন্ত্রী।
সেতুমন্ত্রী আরও বলেন, এবারের ঈদের আগে তিন দিন মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ঈদের আগে পাঁচ দিন ও ঈদের পরের সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে তেলের পাম্প।
সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সংস্থার প্রধানরা বৈঠকে উপস্থিত ছিলেন।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের