editor
প্রকাশিত: 9:23 PM, April 10, 2023
ডিএসএস ডেস্ক :: হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই পরিবারের সংঘর্ষে আহত হবার পর চিকিৎসাধীন অবস্থায় ফয়েজ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১০ এপ্রিল) সকালে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত ফয়েজ মিয়া উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রমের আশক আলীর পুত্র। এছাড়াও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বিগত কিছু দিন যাবত জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মুকিত মিয়া ও একই গ্রামের আশক আলীর মধ্যে কৃষি জমিতে গরু চড়ানোকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো।
রবিবার (৯ এপ্রিল) বিকালে বিষয়টি নিয়ে উভয় পরিবারের লোকজনের মধ্যে বাক-বিতন্ডা হয়। বাক-বিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ফয়েজ মিয়া গুরুতর আহত হন। রবিবার সন্ধ্যায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির