editor
প্রকাশিত: 5:19 PM, April 11, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট জেলার বালাগঞ্জে দুলাল নাথ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফারুক মিয়া (৪৮)-কে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানাপুলিশ।
সোমবার (১০ এপ্রিল) রাতে তাকে বালাগঞ্জের নবীনগর থেকে গ্রেফতার করা হয়। ফারুক বালাগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামের জবান উল্যার ছেলে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, ২০০০ সালের ৮ ডিসেম্বর সন্ধ্যায় বালাগঞ্জের চাঁনপুর গ্রামের মৃত কান্তি নাথের ছেলে দুলাল নাথ (৬৫) বালাগঞ্জ বাজার হতে বাড়ি ফেরার পথে বালাগঞ্জ-তাজপুর সড়কের নবীনগরে পৌঁছামাত্র ফারুক মিয়া দা দিয়ে কোপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যান। পরবর্তীতে দুলালকে উদ্ধার করে বলাগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণ করেন।
এ ঘটনায় পরে দুলালের ভাই বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারিক কাজ শেষে বিজ্ঞ আদালত আসামি ফারুক মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। কিন্তু পলাতক ছিলেন।
অবশেষে সোমবার তাকে গ্রেফতার করে পুলিশ।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির